1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আছিয়া ধর্ষণ-হত্যার বিচার দাবিতে বরিশালে মহিলা ফোরামের বিক্ষোভ। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
December 7, 2025, 12:34 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটিতে খালেদা জিয়ার জন্য দোয়া আড়িয়াল খাঁ নদীর ছোবলে রামকাঠি খেয়াঘাটে তীব্র ভাঙন ফসলি জমি, বসতভিটে ও ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা মেহেন্দিগঞ্জে গাছের ডালপালা কাটার কাজে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে কাজিরহাটে শীত মৌসুমী নিত্য প্রয়োজনীয় শাকসবজি দাম চড়া  যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ শীত মৌসুমে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী খেজুরের গুড় ও রসের পিঠা বিলুপ্তর পথে।  বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সমাধানের দাবিতে উপাচার্যকে ‘মুলা’ পাঠিয়ে প্রতিবাদ ৩ দফা দাবিতে মেহেন্দিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সম্পূর্ণ বিদ্যালয় শাটডাউন

আছিয়া ধর্ষণ-হত্যার বিচার দাবিতে বরিশালে মহিলা ফোরামের বিক্ষোভ।

  • প্রকাশের সময় : শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
  • 168 Time View

নিজস্ব প্রতিবেদক // শুক্রবার (১৪ মার্চ) সকাল ১১টায়, বরিশাল জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

 

এরপর আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম। সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মনীষা চক্রবর্ত্তী।

 

 

এতে আরও বক্তব্য রাখেন,সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শম্পা বসু,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নুরী। সমাবেশে বক্তারা বলেন,৮ বছরের শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যার ন্যায়বিচার না হলে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

বক্তারা বলেন,২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু পরবর্তী সময়ে তাদের ব্যাপকভাবে অবমূল্যায়ন করা হয়েছে। তারা আরও বলেন,নারী ফুটবলারদের ওপর হামলা হয়েছে। নারী শিল্পীদের চলাফেরায় বাধা দেওয়া হয়েছে।

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অপচেষ্টা চালানো হয়েছে। রাজশাহীগামী বাসে দীর্ঘ সময় ধরে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। বক্তারা বলেন,সরকার নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ধর্ষণবিরোধী মিছিলে পুলিশি হামলা ও মামলা করছে।

 

এতে ধর্ষকদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। নেতৃবৃন্দ নারী নির্যাতনের প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান। অন্যথায়, সারাদেশে নারীরা কঠোর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ