1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে হত্যার ভয় দেখিয়ে ধ*র্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 10, 2026, 3:32 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

বরিশালে হত্যার ভয় দেখিয়ে ধ*র্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
  • 258 Time View

নিজস্ব প্রতিবেদক // বরিশালের মুলাদীতে গলা কেটে হত্যার ভয় দেখিয়ে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

 

অভিযোগ পেয়ে খোকন কবিরাজ (৩৫) নামের এক যুবককে পুলিশ আটক করেছে। বিকেলে তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন প্রতিবন্ধী ওই তরুণীকে গলা কেটে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন বলে থানার উপপরিদর্শক মো. মাসুদ জানিয়েছেন।

 

অভিযোগের বরাতে পুলিশ জানিয়েছে, দুপুরে ওই তরুণীর মা-বাবা এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তাঁদের বাড়িতে যান। তরুণী তাঁর ভাতিজার সঙ্গে বাড়িতে ছিলেন। এ সময় খোকন দা নিয়ে তরুণীর বাড়িতে গিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে খোকনকে আটক করে থানা হেফাজতে নেয়।

 

 

মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মমিন উদ্দিন বলেন, ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে তরুণীকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে। এ ঘটনায় প্রতিবন্ধী তরুণীর পরিবার মামলা করবে বলে জানিয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ