1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীর দোকানে পানি ছিটিয়ে মালামাল নষ্ট করার অভিযোগ! - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 10, 2026, 3:13 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

মেহেন্দিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীর দোকানে পানি ছিটিয়ে মালামাল নষ্ট করার অভিযোগ!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
  • 420 Time View

নিজস্ব প্রতিবেদক //মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের সরকারি খাস জমি দখল নিয়ে দ্বন্দ্বের জেরে এক পক্ষের ফিডের দোকানে পানি ছিটিয়ে মালামাল নষ্ট করার অভিযোগ অপরপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে পাতারহাট বন্দরের উত্তর বাজার ব্যবসায়ী আলাউদ্দিন এর ফিডের দোকানে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ইসলামি আন্দোলন মেহেন্দিগঞ্জ পৌর শাখার সদস্য আলা উদ্দিন বলেন, তার দোকানঘরটি সরকারি জায়গার মধ্যে পড়েছে দাবি করে উচ্ছেদ এর হুমকি দিয়েছিলো বিএনপি নেতা শামিম হায়দার এবং তার স্ত্রী বরিশাল জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরিফা নাসরিন। তারই জেরে আজ সকালে তাদের বাড়ির মটারের পানি দিয়ে আমার দোকানের মালামাল নষ্ট করে দিয়েছে। পানিতে তার দোকানে থাকা গোখাদ্য এবং পশু পাখির বিভিন্ন প্রকার খাবার নষ্ট করে দিয়েছে। তাতে তার অর্ধ লক্ষাধিক টাকা ক্ষতিসাধন হয়েছে। তিনি এই ঘটনার বিচার দাবি করেন। ইসলামি আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার গাজী মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযুক্ত বিএনপি নেতা শামিম হায়দার এবং তার স্ত্রী বরিশাল জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরিফা নাসরিন ক্ষমতার দাপটে সরকারি জমি দখল করে খাচ্ছেন। তিনি যে কাজটি করেছেন অন্যায় করেছেন। আমরা এর প্রতিবাদ জানাই এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জসিম উদ্দিন বলেন, পানি দিয়ে দোকানের মালামাল নষ্ট করার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি এবং থানা পুলিশকে বলেছি অভিযুক্তদের বিচারের আওতায় আনতে। আমি এমন নেক্কারজনক ঘটনার নিন্দা জানাই। অভিযোগ প্রসঙ্গে শামিম হোসেন হায়দার বলেন এটা একটা সামান্য বিষয়, ওখানে আমার বাড়ি থেকে গরুরহাট পর্যন্ত আমার জমি আছে আবার সরকারেরও জমি আছে। অভিযোগকারী ব্যবসায়ী জোড় করে ওই জমি ভোগদখল করে খাচ্ছেন। তার দোকানের পিছনে আমার ঘরের কাজ চলছে, আমার ছেলে মটারের পানি দিয়ে ইটের স্তুপ ভিজাইতে ছিলো ওই সময় অসাবধানতায় তার দোকানে পানি ঢুকেছে। ব্যবসায়ী বিষয়টি ঘোলাটে না করে আমাকে বললে আমি সমাধান করে দিতে পারতাম। তবে পুলিশ আসাটা দুঃখজনক ঘটনা। আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, পানি দিয়ে দোকানের মালামাল নষ্ট করার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তবে ক্ষতিগ্রস্ত পক্ষ লিখিত অভিযোগ করেন নি। তবে বরিশাল জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরিফা নাসরিন ওই ব্যবসায়ী আলা উদ্দিন এবং মেহেন্দিগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন এর সভাপতি ইঞ্জিনিয়ার গাজী মোঃ জাহাঙ্গীর হোসেনসহ ৫জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার চেষ্টার অভিযোগ তুলে লিখিত অভিযোগ করেছেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ