1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ৮ বছর আগের ঘুষির প্রতিশোধ নিতে তরুণকে কুপিয়ে হত্যাচেষ্টা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
January 16, 2026, 12:22 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশাল-৪ আসনে জামায়াতের গণসংযোগ: “একবার সুযোগ দিন, পরিবর্তন দেখে নিন” — অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিড হান্ট অভিযানে গ্রেফতার।  মেহেন্দিগঞ্জ -হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪! বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, ভোগান্তিতে গ্রাহকরা বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে ভোরে ভূমিকম্পে কাঁপল ভোলা হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ৮৭ হাজার প্রবাসী নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে বেলস পার্কে বিএম কলেজ ও ববি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পুলিশের সাথে ধস্তাধস্তি

বরিশালে ৮ বছর আগের ঘুষির প্রতিশোধ নিতে তরুণকে কুপিয়ে হত্যাচেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
  • 369 Time View

অনলাইন ডেক্স // বরিশালের মুলাদীতে ঘর থেকে এক তরুণকে তুলে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে মুলাদী পৌরসভার তেরচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম নাহিদ (২১)। তিনি ওই গ্রামের মিজানুর রহমান সরদারের ছেলে। তাঁকে একই এলাকার তুহিন শেখের নেতৃত্বে ৮-১০ জন হত্যার চেষ্টা করেন বলে স্বজনেরা অভিযোগ করেছেন।

 

তাঁরা জানান, আট বছর আগে নাহিদের ঘুষিতে তুহিনের একটি দাঁত পড়ে যায়। ওই ঘটনার প্রতিশোধ নিতে তুহিন সহযোগীদের নিয়ে হামলা চালান। নাহিদের ফুফাতো ভাই জাহাঙ্গীর হাওলাদার জানান, নাহিদ পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করেন। তিনি প্রায় আট বছর পর গত মঙ্গলবার গ্রামে বেড়াতে আসেন। গতকাল রাত ১১টার দিকে কেউ একজন নাহিদের নাম ধরে ডাক দিলে তিনি ঘরের দরজা খুলে দেন।

 

তখন তুহিন, ইমরান হাওলাদার, ফিমরান হাওলাদার, রাজনসহ ৮-১০ তাঁর মুখ বেঁধে বাড়ির উত্তর দিকে বালুর মাঠে নিয়ে এলোপাতাড়ি কোপান। এ সময় নাহিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা তাঁকে ফেলে পালিয়ে যান। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়া হয়।

 

জাহাঙ্গীর হাওলাদার আরও বলেন, ‘প্রায় আট বছর আগে আমার ছেলে সাজ্জাদ ছোট সাইকেল নিয়ে বের হয়েছিল। তুহিন শেখ জোড়পূর্বক সাজ্জাদের থেকে সাইকেল ছিনিয়ে নিয়ে চালায়। পরে ওই ঘটনা নিয়ে নাহিদের সঙ্গে তুহিন শেখের মারামারি হয়। একপর্যায়ে নাহিদের ঘুষিতে তুহিন শেখের একটি দাঁত পড়ে যায়। ওই সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি মীমাংসা করে দিলেও তুহিন শেখ দেখে নেওয়ার হুমকি দিয়েছিল।

 

নাহিদ ঢাকায় চলে যাওয়ায় এত দিন কিছু হয়নি। এবার বেড়াতে আসার পরই তাকে কুপিয়ে হত্যাচেষ্টা করে তুহিন।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহারাজ হায়াত জানান, রাতে নাহিদকে মারাত্মক আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ৮-১০টি আঘাত ছিল। প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধ করে তাঁকে বরিশাল পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, রাতের আঁধারে এক তরুণকে ঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ