1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
১০২৪ বাংলাদেশিকে আটক করেছে ভারত! - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 18, 2026, 4:53 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
শবে কদরে যেসব রহমত নাজিল হয় বরিশালের ঈদ যাত্রীদের ভোগান্তি লাঘবে বিশেষ উদ্যোগ মেহেন্দিগঞ্জে সকল দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ

১০২৪ বাংলাদেশিকে আটক করেছে ভারত!

  • প্রকাশের সময় : রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
  • 364 Time View

অনলাইন ডেক্স // ভারতের গুজরাট রাজ্যে এক হাজারের অধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

 

আজ শনিবার সংবাদমাধ্যমের কাছে এ তথ্য জানান গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হার্শ সাংভি। তিনি বলেন, আহমেদাবাদ ও সুরাটে গত রাতে চিরুনি অভিযানের পর নারী ও শিশুসহ এক হাজারের বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের ফেরত পাঠানোর চেষ্টা চলছে।

 

বিবিসি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদে কমপক্ষে ৮৯০ এবং সুরাটে ১৩৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এটিকে গুজরাট পুলিশের সবচেয়ে বড় অভিযান বলে অভিহিত করেছেন গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী।

 

তিনি বলেন, ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে কিছু লোক মাদক ব্যবসা ও মানবপাচারের সঙ্গে জড়িত।

 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর হার্শ সাংভি সাংবাদিকদের বলেন, রাজ্যে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে গুজরাট পুলিশের এটিই সবচেয়ে বড় অভিযান।

 

আটকরা গুজরাটে আসার আগে ভারতের বিভিন্ন অঞ্চলে থাকার জন্য পশ্চিমবঙ্গ থেকে জাল নথি ব্যবহার করেছিল বলেও জানান হার্শ সাংভি।

 

হার্শ সাংভি বলেন, গুজরাটজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তাবিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে পাকিস্তানি নাগরিকদের গুজরাট ছাড়ার স্পষ্ট আদেশ দেওয়া হয়েছে।

 

ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত, যার মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। তারপর যাতে কোনো পাকিস্তানি নাগরিক থেকে না যান, তা নিশ্চিত করতে বলা হয়েছে প্রতিটা রাজ্যকে। পাশাপাশি দেশে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছে কেন্দ্র সরকার।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ