1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে দুটি ইউনিয়ন নদী ভাঙন থেকে রক্ষার দাবিতে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসি। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 10, 2026, 11:59 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

মেহেন্দিগঞ্জে দুটি ইউনিয়ন নদী ভাঙন থেকে রক্ষার দাবিতে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসি।

  • প্রকাশের সময় : শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
  • 408 Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার খাজুরিয়া ইউনিয়নে জয়নগর এবং দড়িচর ইউনিয়নকে নদী ভাঙন থেকে রক্ষার দাবিতে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। রোববার দুপুরে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দলেোয়ার হোসনের হাতে এই স্মারকলিপি তুলে দেনে।

এসময় তাঁরা এই দুই ইউনিয়নের ৮০ শতাংশ ভুখন্ড গজারিয়া নদীর ভাঙনে বিলীন হয়ে যাওয়ায় দ্রুত স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তীব্র নদী ভাঙনের ফলে ৩০ হাজারেরও বেশি বাসিন্দা চরম দুর্ভোগে রয়েছে বলে জানান ভূক্তভোগীরা। এসময় উপস্থিত ছিলেন, দড়িচর খাজুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি গিয়াসউদ্দিন শিকদার, জয়নগর ইউনিয়ন বিএনপি সৈয়দ সভাপতি জসিম উদ্দীন, কলেজ শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ। এসময় কলেজ শিক্ষক নুরুল ইসলাম বলেন, ইতিমধ্যে দুটি ইউনিয়নের মোট আয়তনের শতকরা ৮০ ভাগ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফসলি জমি, ভিটেমাটি হারিয়ে এ জনপদের হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে। একাধিক সরকারি স্কুল, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

ইউনিয়ন বিএনপি সভাপতি গিয়াসউদ্দিন নান্নু সিকদার বলেন, এ অঞ্চলের অসহায় লোকজন শিক্ষা, স্বাস্থ্যসহ মানবকি মৌলিক চাহিদা থেকে বিচ্ছিন্ন ও বঞ্চিত হয়ে পড়েছে। শত শত শিশু শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত হয়ে শিশু শ্রমিকে রূপান্তরিত হচ্ছে। প্রায় দশ হাজার বর্গকিলোমিটার আয়তনের এ জনপদে ৩০ হাজারেরও অধিক লোকের বসবাস। যাদের অধিকাংশই কৃষি ও মৎসজীবী। বাকি যে বসবাস যোগ্য উঁচু স্থান রয়েছে তাও সামনের বর্ষা মৌসুমে বিলীন হয়ে যাওয়ার প্রবল শঙ্কায় রয়েছে। আমাদের এ জনপদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ