1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে ইসলামি আন্দোলন এর ওয়ার্ড সেক্রেটারির ঔষধের ফার্মেসিতে দুর্বৃত্তদের আগুন! - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 14, 2026, 4:17 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশালের ঈদ যাত্রীদের ভোগান্তি লাঘবে বিশেষ উদ্যোগ মেহেন্দিগঞ্জে সকল দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত

মেহেন্দিগঞ্জে ইসলামি আন্দোলন এর ওয়ার্ড সেক্রেটারির ঔষধের ফার্মেসিতে দুর্বৃত্তদের আগুন!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
  • 467 Time View

নিজস্ব প্রতিবেদক // মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বউডুবারচরের ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি সাদেকুর রহমান সবুজ এর ফার্মেসীতে অগ্নিসংযোগ করার সংবাদ পাওয়া গেছে।

দুর্বৃত্ত কর্তৃক ধারাবাহিক ক্ষতির সম্মুখীন হয়ে পথে বসার উপক্রম হয়েছেন তিনি। এর আগে তার বাগানের সুপারি গাছ কেটে সাবাড় করা, সব্জির ফসল নষ্ট করা, খড়ের পালা পুড়িয়ে দেওয়াসহ সর্বশেষ তার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান ঔষধের ফার্মেসিতে অগ্নি সংযোগ করেন দুর্বৃত্তরা। সব হারিয়ে সর্বসান্ত হয়ে পড়েছেন তিনি। জানা গেছে সোমবার (৭ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ১১টার সময় ফার্মেসীতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দোকানের আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার ঔষধ পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোঃ সাদেকুর রহমান সবুজ বলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশে যোগদান করা কি আমার অপরাধ? যোগদান করার পর থেকেই দুর্বৃত্তরা আমার বহুমুখী ক্ষতিসাধন করে যাচ্ছেন। এও বলেন ইসলামি আন্দোলনে যোগ দিয়ে কি পাপ করেছি? যে আমার শত্রু বেড়ে গেলো। ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, আমার ফার্মেসী বউডুবারচর বাজারে অবস্থিত। প্রতিদিনের ন্যায় সোমবার রাত ১০টায় ফার্মেসী বন্ধ রেখে বাড়িতে যান সাদেকুর রহমান সবুজ (ডাক্তার)। রাত আনুমানিক পৌনে ১১টার সময় বাজার থেকে আল আমিন নামের এক ব্যক্তি ফোন দিয়ে জানান তার ফার্মেসীতে আগুন জ্বলছে। দৌড়ে এসে স্থানীয়দের সহযোগিতায় আধাঘন্টার প্রচেষ্টায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তিনি। অল্পের জন্য বাজারটি রক্ষা পেয়েছে। কেবা কাহারা আগুন দিয়েছে তিনি জানেন না বলেও জানান। দুর্বৃত্তদের ধারাবাহিক অত্যাচারে অতিষ্ঠ ৫ ই আগষ্টের পরের ইসলামি আন্দোলনে যোগদানকারী সাবেক ইউপি সদস্য সবুজ ডাক্তার। তিনি বর্তমানে ওই ওয়ার্ড ইসলামি আন্দোলন এর সাধারণ সম্পাদক। স্থানীয় সোহেল বয়াতি বলেন, সাদেকুর রহমান সবুজ একজন ভালো মানুষ। তার সাথে কারো কোন বিরোধ থাকার কথা নেই। তিনি সকলের সাথে সদাচরণ করেন। বারবার তার সম্পদের ক্ষতি করা দুঃখজনক। তদন্ত সাপেক্ষে দুষ্কৃতকারীদের বিচার দাবি করছি। ইসলামি আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন বলেন, সবুজ ডাক্তার আমাদের সংগঠনের ওয়ার্ড সেক্রেটারি। সে খুব জনপ্রিয় ব্যক্তি। যে বা যাহারা তার প্রতিষ্ঠানে আগুন দিয়েছে তারা সুপরিকল্পিত ভাবে আগুন লাগিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মেহেন্দিগঞ্জ থানা ডিউটি অফিসার মোঃ জসিম উদ্দিন বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ