1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এনসিপির করা মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে থানা ঘেরাও বিএনপির - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
January 16, 2026, 1:14 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশাল-৪ আসনে জামায়াতের গণসংযোগ: “একবার সুযোগ দিন, পরিবর্তন দেখে নিন” — অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিড হান্ট অভিযানে গ্রেফতার।  মেহেন্দিগঞ্জ -হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪! বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, ভোগান্তিতে গ্রাহকরা বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে ভোরে ভূমিকম্পে কাঁপল ভোলা হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ৮৭ হাজার প্রবাসী নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে বেলস পার্কে বিএম কলেজ ও ববি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পুলিশের সাথে ধস্তাধস্তি

এনসিপির করা মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে থানা ঘেরাও বিএনপির

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, মে ২২, ২০২৫
  • 321 Time View

বাগেরহাট জেলার মোংলায় পৌর বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মামলা দায়েরের প্রতিবাদে বুধবার বিকালে থানা ঘেরাও করেছে স্থানীয় বিএনপি। মঙ্গলবার (২০ মে) রাতে থানায় এ মামলা করা হয়। 

 

মামলার প্রতিবাদে বুধবার (২১ মে) বিকেলে থানা ঘেরাও করে বিএনপি। এসময় বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন।

 

 

এছাড়া বুধবার রাতের মধ্যে এনসিপির বিরুদ্ধে বিএনপির দেওয়া মামলা রেকর্ডের দাবি জানানো হয়। অন্যথায় বিএনপির লাগাতার কর্মসূচিতে মোংলা বন্দর অচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বিএনপি দায়ী থাকবে না বলেও জানানো হয়।

 

এর আগে একই দাবিতে বিকেলে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্থানীয় বিএনপি।

 

 

এদিকে বিএনপির বিরুদ্ধে এনসিপির দায়ের করা মামলার প্রতিবাদে বুধবার দুপুরে মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপি। পৌর বিএনপির পক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেন। এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এনসিপির দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ ও তা প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা।

 

অপরদিকে এনসিপির মামলা রেকর্ড করলেও রহস্যজনক কারণে বিএনপির মামলা রেকর্ড না করায় পুলিশের পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ তুলে কঠোর সমালোচনা করা হয় এ সংবাদ সম্মেলনে।

 

গত ১ মে মহান মে দিবস উদযাপন উপলক্ষে ২৯ এপ্রিল মোংলা বন্দর শ্রমিক সংঘ মাঠে পৃথক শ্রমিক সমাবেশ ডাকে বিএনপি ও এনসিপি। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে কোনো দলকেই সেসময় সেখানে সমাবেশ করতে দেয়নি প্রশাসন।

 

তবে ওই দিন (২৯ এপ্রিল) বিকেলে শহরে বিএনপি ও এনসিপি পৃথক মিছিল বের করে। পরে সেই মিছিল সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের লোকজন আহত হন। এ ঘটনায় ওই সময় উভয় পক্ষই থানায় এজাহার দাখিল করেন। কিন্তু পরবর্তীতে মঙ্গলবার (২০ মে) রাতে বিএনপির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে এনসিপি। এনসিপির কেন্দ্রীয় শ্রমিক উইং নেতা তিতুমীর চোকদার বাদী হয়ে পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলীসহ ২১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে এ মামলা করেন। এনসিপির দায়েরকৃত মামলা রেকর্ড করে পুলিশ। মামলা রেকর্ডের খবরে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিএনপি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ