1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
December 11, 2025, 10:18 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
ভোট ১২ ফেব্রুয়ারি ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ভোটার-প্রার্থী দুটিই হতে পারবেন তারেক রহমান, তবে… রাজশাহীতে গভীর নলকূপে পড়া শিশু সাজিদ বেঁচে নেই বরিশাল-০৪ হিজলা–মেহেন্দীগঞ্জে শাপলা কলি মার্কার লিফলেট বিতরণ হিজলা-মেহেন্দিগঞ্জ (বরিশাল-০৪) আসনে আগাম প্রতিযোগিতা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তেতুলিয়া নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় ৫ জন আটক মেহেন্দিগঞ্জে নৌ–পুলিশের অভিযান মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদী থেকে জেলের লাশ উদ্ধার উপস্থিতির প্রত্যয়ন ছাড়া বেতন পাবেন না প্রাথমিকের কোনো শিক্ষক-কর্মচারী পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক

টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, মে ৩০, ২০২৫
  • 237 Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেস্ক।। 

টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার সদস্য আবু ইসহাক রুহুল্লাহ্কে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দিবাগত মধ্য রাতে টঙ্গী পশ্চিম থানাধীন শফিউদ্দিন সরকার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইসহাক রুহুল্লাহ্ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার হযরত আলী মুন্সী কান্দি গ্রামের খলিল সরকারের ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় সন্দেহ ভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর শাখার সদস্য সচিব মহসিন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দর হাবীবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে যৌথবাহিনির অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ