1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় কাউন্সিলরের বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
December 7, 2025, 1:08 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটিতে খালেদা জিয়ার জন্য দোয়া আড়িয়াল খাঁ নদীর ছোবলে রামকাঠি খেয়াঘাটে তীব্র ভাঙন ফসলি জমি, বসতভিটে ও ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা মেহেন্দিগঞ্জে গাছের ডালপালা কাটার কাজে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে কাজিরহাটে শীত মৌসুমী নিত্য প্রয়োজনীয় শাকসবজি দাম চড়া  যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ শীত মৌসুমে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী খেজুরের গুড় ও রসের পিঠা বিলুপ্তর পথে।  বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সমাধানের দাবিতে উপাচার্যকে ‘মুলা’ পাঠিয়ে প্রতিবাদ ৩ দফা দাবিতে মেহেন্দিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সম্পূর্ণ বিদ্যালয় শাটডাউন

বরগুনায় কাউন্সিলরের বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, মে ২২, ২০২৫
  • 210 Time View

বরগুনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেনের বাসা থেকে সাহিদা আক্তার রোজি (৫৫) নামের এক ভাড়াটিয়া নারীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেনের নিজ ভবনের দ্বিতীয়তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, কেউ তাকে হত্যা করে ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে রেখে গেছে।

 

তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। নিহত রোজি বেগম বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নলী মাইঠা গ্রামের মোস্তফা খানের স্ত্রী। গত ৮ মাস ধরে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি। নিহতের স্বজন ও পরিবার সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা তার বাসায় তালা লাগানো অবস্থায় দেখতে পান।

 

ভাড়াটিয়া বাসার মালিক ও দারোয়ানের সহায়তায় রোজি বেগমের ছেলে ও পুত্রবধূ তালা ভেঙে ঘরে ঢুকে বাথরুমে তার মরদেহ দেখতে পান। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

নিহতের স্বামী মোস্তফা খান বলেন, কিছুদিন আগে রোজি তার বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা এনেছিলেন এবং তার একটি অংশ ছেলেদেরও দিয়েছিলেন। বাকি টাকা তার কাছে ছিল। সেই টাকা দিয়ে তিনি ব্যবসা করতেন; সেই সুবাদেই শহরে বাসা নিয়ে থাকা শুরু করেন। তার কাছে মোবাইল ও স্বর্ণালংকার ছিল যার কিছুই ঘরে পাওয়া যায়নি।

 

ধারণা করছি টাকা, স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে তাকে হত্যা করে রেখে গেছে। তবে তার কোনো ব্যক্তিগত শত্রু ছিল বলে জানা নেই। কে বা কারা হত্যা করতে পারে তাও বলতে পারছি না। বরগুনা পৌরসভার সাবেক কাউন্সিলর ও বাসার মালিক মোশাররফ হোসেন বলেন, গত ৮ মাস আগে বাসা ভাড়া নিয়ে এখানে থাকা শুরু করে। বাসাভাড়া নেওয়ার সময় শহরের স্কুলে নাতিদের পড়াশোনা করানোর বিষয় উল্লেখ করে বাসা ভাড়া নেয়।

 

এরপর আমরা দেখেছি বিভিন্ন সময় তার ছেলে, ছেলের বউ, নাতিরা এখানে আসত। গত তিন ধরে তার ঘরের দরজা বন্ধ ছিল। আজ মায়ের খোঁজ করতে এসে ছেলে ও ছেলের বউ দারোয়ানের উপস্থিতিতে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বাথরুমের মধ্যে লাশ দেখতে পান।

 

ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং সুরতহালের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ