1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে খায়ের চরে রাতের আঁধারে মহিষের কিল্লায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 12, 2026, 2:53 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

মেহেন্দিগঞ্জে খায়ের চরে রাতের আঁধারে মহিষের কিল্লায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • প্রকাশের সময় : শুক্রবার, মে ২৩, ২০২৫
  • 272 Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বরিশালের মেহেন্দিগঞ্জের খায়ের চরে হারুন তালুকদারের মহিষের কিল্লায় আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

বুধবার (২১ মে ) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে কিল্লার গোয়ালঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় কিল্লায় থাকা মহিষগুলো দিকবেদিক ছুটাছুটি করতে থাকে। কিছু মহিষের খোঁজ এখনও পাওয়া যায়নি বলে জানান রাখালরা। আগুনে কমপক্ষে অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়ে বলে জানান ক্ষতিগ্রস্ত মহিষ পালের মালিক।

সংবাদ পেয়ে ওই রাতেই আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আসা ৪জনের ৩জন আহত হয়েছেন।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী হারুন তালুকদার জানান, তাঁরা ১০/১২ জনে জাঙ্গালিয়া ইউনিয়নের দুর্গম খায়ের চরে ১০বছর ধরে মহিষ পালন করে আসছেন। তাঁদের গোয়ালে ১শত থেকে দেড়শো মহিষ রয়েছে।

 

বুধবার রাতের আঁধারে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত কিল্লার গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়। এসময় বাসাঘরে ঘুমন্ত অবস্থায় থাকা চারজন রাখাল টের পেয়ে দুর্বৃত্তের হামলার ভয়ে দৌড়ে খাল সাতরিয়ে পাতাবনে আশ্রয় নেন। দৌড়ে পালানোর সময় হাতের লাইট জ্বালিয়ে হারুন ভূইয়া নামের একজনকে চিনতে পারেন তিনি।

 

অপর রাখাল ফিরোজ জানান ২৫জনের মতো একদল দুর্বৃত্ত দুটি ট্রলারযোগে তাদের মহিষের পালের সামনে এসে নামলে টের পেয়ে তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যান। পালানোর সময় শাহীন নামের একজনের কন্ঠের আওয়াজ শুনতে পান তিনি। ফিরোজ মুঠোফোনে বিষয়টি ওপারে থাকা রিয়াজ রাঢ়ীকে জানালে রিয়াজ রাঢ়ীর নেতৃত্বে ৪জনে হামলাকারীদের মোকাবেলা করতে এসে উল্টো হামলার শিকার হয়ে আহত হয়েছেন।

 

আহতরা হলেন রিয়াজ রাঢ়ী (৫০), রাসেল দেওয়ান (৩৫), আলী আকবর (৪০)। তাদেরকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান রাত আনুমানিক ১১টার সময় মহিষখলা থেকে তাদের ফোন দিয়ে জানানো হয় মহিষের পালে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফোন পেয়ে তাৎক্ষণিক ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার শিকার হন। হামলার জন্য দায়ী করা হয় শাহীন হাজী, মকবুল, সাজাহান বেপারি, হারুন ভূইয়াকে।

 

আহতরা আরো বলেন হামলাকারীদের সাথে তাদের পুর্বে কোন বিরোধ ছিলো না। অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন আহতরা।

 

অভিযুক্ত শাহীন হাজী বলেন, আমরা ঘটনার দিন বরিশালে ছিলাম, ওই চরে অভিযোগকারীদের কোন স্বত্ত্ব নেই, চর দখলের জন্যই এমন নাটক সাজিয়েছে। ঘটনার আগে আমাদেরকে লোকদের মারধর করেছিলো ওরা।

 

মেহেন্দিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, উভয় পক্ষের পাল্টা পাল্টি হামলার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপরাধ প্রমাণীত হলে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

 

প্রসঙ্গত সম্প্রতি ওই চর দখলকে কেন্দ্র করে মাছের ঘেরের বাধ কেটে দেওয়া, মহিষ চুরি, রাখালদের ওপর হামলা ও অগ্নিকান্ডের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে পাল্টা পাল্টি হামলারও অভিযোগ উঠে পরস্পরের বিরুদ্ধে। এতে চরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । স্থানীয়রা দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ