1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
December 11, 2025, 8:38 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
ভোট ১২ ফেব্রুয়ারি ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ভোটার-প্রার্থী দুটিই হতে পারবেন তারেক রহমান, তবে… রাজশাহীতে গভীর নলকূপে পড়া শিশু সাজিদ বেঁচে নেই বরিশাল-০৪ হিজলা–মেহেন্দীগঞ্জে শাপলা কলি মার্কার লিফলেট বিতরণ হিজলা-মেহেন্দিগঞ্জ (বরিশাল-০৪) আসনে আগাম প্রতিযোগিতা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তেতুলিয়া নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় ৫ জন আটক মেহেন্দিগঞ্জে নৌ–পুলিশের অভিযান মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদী থেকে জেলের লাশ উদ্ধার উপস্থিতির প্রত্যয়ন ছাড়া বেতন পাবেন না প্রাথমিকের কোনো শিক্ষক-কর্মচারী পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, জুন ২৭, ২০২৫
  • 131 Time View

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার দুপুরে তথ্য জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। মৃতরা হলেন, বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল করিম (৫০) ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালি এলাকার বাসিন্দা ইউসুফ খন্দকার (৭২)।

 

এর মধ্যে আব্দুল করিম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ইউসুফ কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১০৫ জনের মধ্যে সবচেয়ে বেশি ৭০ জন ভর্তি হয়েছেন বরগুনার। এরপর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, বরিশালের অন্যান্য হাসপাতালে চারজন, পটুয়াখালীতে চারজন, ভোলায় একজন ভর্তি হয়েছেন।

 

এছাড়া পিরোজপুর ও ঝালকাঠিতে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় ৮৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশংকাজনক।

 

এ পরিস্থিতি থেকে বেরুতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। কারণ আমাদের চিকিৎসা দেয়ার সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সামর্থ্যের বাইরে গেলে আমরা তো কিছু করতে পারবো না। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশে-পাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ