1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে জমি দখলের অপচেষ্টা: রেজিস্ট্রিকৃত দলিলে মোহাম্মদ ইছাহাক সরদারের মালিকানা স্বীকৃত - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 12, 2026, 6:43 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

মেহেন্দিগঞ্জে জমি দখলের অপচেষ্টা: রেজিস্ট্রিকৃত দলিলে মোহাম্মদ ইছাহাক সরদারের মালিকানা স্বীকৃত

  • প্রকাশের সময় : শনিবার, জুন ২৮, ২০২৫
  • 319 Time View

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের পূর্বকান্দি পশ্চিমপাড় গ্রামে দীর্ঘদিনের ভোগদখলকৃত জমি জোরপূর্বক দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। মোহাম্মদ ইছাহাক সরদারের পরিবার দাবি করেছে, বিগত তিন দশক ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করা জমিতে এখন ষড়যন্ত্রমূলকভাবে দখলচেষ্টা চলছে।

 

 

 

ভুক্তভোগী পরিবারের সদস্য তানিয়া বেগম জানান, “আমার বাবা মোহাম্মদ ইছাহাক সরদার ১৯৯৩ সালে পূর্বকান্দি পশ্চিমপাড় মৌজার জে.এল ৩৪, এস.এ ২২১, ২২২, ৩ ও ৪ নম্বর খতিয়ানের অধীনে ৮ গণ্ডা জমি আব্দুল হক মোল্লার কাছ থেকে রেজিস্ট্রিকৃত কবালার মাধ্যমে ক্রয় করেন। একই সঙ্গে আব্দুল হক মোল্লা আরো ১০ গণ্ডা জমি কালিকাপুর গ্রামের আব্দুর রব ফারাজির নিকট বিক্রি করেন, যেটি পরবর্তীতে আমার বাবা দলিলমূলে কিনে নেন।”

 

 

 

পরিবারের দাবি, “ক্রয়কৃত জমির বৈধ মালিকানা নিশ্চিত করে রেজিস্ট্রিকৃত ৩৭০ নম্বর কবালা দলিল সম্পাদন করা হয় ২১/০১/১৯৯৩ তারিখে। সেই থেকে ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। অথচ এখন আব্দুল হক মোল্লা ও তার সন্তানরা সেই জমি নিজেদের বলে দাবি করছেন।

 

 

 

অভিযোগ রয়েছে, বিক্রয়ের পর বিএস জরিপের সময় নিজের নামে পুনরায় রেকর্ড করে আব্দুল হক মোল্লা পরে ওই জমি তার সন্তানদের নামে বিক্রি করেন। যা স্পষ্টতই প্রতারণার শামিল। এ নিয়ে এলাকায় মালিকানা নিয়ে চরম দ্বন্দ্ব দেখা দিয়েছে।

 

 

 

আইনজীবীর লিখিত মতামতে বলা হয়েছে, “রেজিস্ট্রিকৃত দলিল ছাড়া জমির মালিকানা দাবির কোন ভিত্তি নেই। অরেজিস্ট্রিকৃত বর্গাচুক্তি আইনত গ্রহণযোগ্য নয় এবং তা সম্পত্তির দখল প্রতিষ্ঠার জন্য উপযুক্ত দলিল হতে পারে না। এই ক্ষেত্রে ইছাহাক সরদারই প্রকৃত মালিক।”

 

 

 

এ বিষয়ে ২০১৩ সালে এছাহাক সরদার জীবিত থাকা অবস্থায় তার কাগজপত্র আটকে রাখার অভিযোগে মেহেন্দিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি (জিডি নম্বর: ৮৩৭)।

 

 

 

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ রয়েছে আব্দুল হক মোল্লার সন্তান—মাহফুজ মোল্লা, মো. সবুজ, মো. মামুনুর রশীদ, মাহামুদা বেগম, ময়না বেগম, ফাতেমা বেগম ও মুন্নী বেগম—জমি দখলের সাথে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

 

অভিযুক্ত আব্দুল হক মোল্লার পুত্র মাসুদ মোল্লা জানান এই জমি আমাদের আমরা পূর্ব থেকেই এ জমি ভোগ দখল করে আসছি।

 

স্থানীয় বাসিন্দারা জানান, এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ ও দখলচেষ্টার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ কামনা করছেন তারা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ