1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা,পরীক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 12, 2026, 1:54 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

মেহেন্দিগঞ্জে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা,পরীক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশের সময় : সোমবার, জুন ২, ২০২৫
  • 392 Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স//  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেহেন্দিগঞ্জ উপজেলার কলেজ ও সিনিয়র মাদ্রাসা এবং মাধ্যমিক বিদ্যালয শাখার নবগঠিত কমিটির উদ্যোগে আজ সোমবার (২ জুন) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

 

সকাল ১০টায় নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

 

পরে সকাল ১১টা ৩০ মিনিটে ছাত্রদলের পক্ষ থেকে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার রুটিন, কলম ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

দিনের শেষ কর্মসূচি হিসেবে দুপুর ১২টা ৩০ মিনিটে কলেজ চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্রদল নেতারা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

 

ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, “শিক্ষার্থীদের পাশে থাকা এবং সমাজ উন্নয়নে ভূমিকা রাখা ছাত্ররাজনীতির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা সেটি পালন করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ