1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
December 7, 2025, 12:59 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটিতে খালেদা জিয়ার জন্য দোয়া আড়িয়াল খাঁ নদীর ছোবলে রামকাঠি খেয়াঘাটে তীব্র ভাঙন ফসলি জমি, বসতভিটে ও ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা মেহেন্দিগঞ্জে গাছের ডালপালা কাটার কাজে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে কাজিরহাটে শীত মৌসুমী নিত্য প্রয়োজনীয় শাকসবজি দাম চড়া  যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ শীত মৌসুমে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী খেজুরের গুড় ও রসের পিঠা বিলুপ্তর পথে।  বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সমাধানের দাবিতে উপাচার্যকে ‘মুলা’ পাঠিয়ে প্রতিবাদ ৩ দফা দাবিতে মেহেন্দিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সম্পূর্ণ বিদ্যালয় শাটডাউন

নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ

  • প্রকাশের সময় : বুধবার, জুলাই ৯, ২০২৫
  • 140 Time View

নলছিটি উপজেলার ষাটপাকিয়া গ্রামের এক মা ও তাঁর ছেলে আনুষ্ঠানিকভাবে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আদালতের হলফনামার মাধ্যমে ধর্মান্তরের এই প্রক্রিয়া সম্পন্ন হয়। ধর্মান্তরিত ওই যুবকের পূর্বের নাম ছিল প্রীতিশ মল্লিক। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে আবদুর রহমান মল্লিক।

 

তাঁর পিতার নাম প্রয়াত বিষ্ণুপদ মল্লিক। তাঁর মায়ের আগের নাম ছিল কল্পনা মল্লিক, বর্তমান নাম ফাতেমা মল্লিক। আবদুর রহমান মল্লিক বলেন, “আমি সুস্থ, বিবেক-বুদ্ধিসম্পন্ন এবং নিজ সিদ্ধান্ত গ্রহণে সক্ষম। আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রকার বলপ্রয়োগ বা চাপ প্রয়োগ করা হয়নি। ছোটবেলা থেকেই মুসলিম বন্ধুদের সঙ্গে বড় হয়েছি। তাদের চলাফেরা, আচার-আচরণ, ধর্মীয় অনুশাসন এবং বই-পুস্তক ও আলেমদের বক্তৃতা শুনে বুঝতে পারি, ইসলাম শান্তি ও সত্যের ধর্ম।

 

এই ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি কালেমা পাঠ করে স্থানীয় মুসলমানদের উপস্থিতিতে মাওলানা সাব্বির হোসেনের মাধ্যমে ইসলাম গ্রহণ করি।” ধর্মান্তর প্রক্রিয়ার পুরো ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন নলছিটি হাসপাতাল সড়কের বাসিন্দা অ্যাডভোকেট মো. আল আমিন।

 

তিনি নবদীক্ষিত মা ও ছেলের হাতে ইসলামিক বইসহ প্রয়োজনীয় উপহার তুলে দেন। স্থানীয়রা নব মুসলিমদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং তাঁদের নতুন জীবনের পথচলায় সফলতা কামনা করেছেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ