
বিএনপির এক গ্রুপের দুইপক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় রক্তাক্ত জখম হওয়া ছাত্রদল নেতার ভাই বাদি হয়ে বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার (২৭ জুলাই) দিবাগত রাতে উত্তর পালরদী গ্রামের আবুল হোসেন ডাক্তারের বাদি হয়ে দায়ের করা অভিযোগে প্রধান আসামি করা হয়েছে উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নানকে।
অন্যান্য আসামিরা হলেন ছাত্রদল নেতা জসিম শরীফ, জামান শরীফ, জুয়েল শরীফ ও হুমায়ুন পাইক। এছাড়া আরো ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আবুল হোসেন ডাক্তার তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, গৌরনদী বাসস্ট্যান্ডস্থ সরকারি অডিটোরিয়ামে গত ২৭ জুলাই দুপুরে উপজেলা ও পৌর বিএনপির একটি প্রস্তুতি সভা চলছিল। তখন সিনিয়র নেতাদের সাথে সৃষ্ট বিরোধের জের ধরে উপরোক্ত আসামিসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রধান আসামির হুকুমে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও তার ভাই মো. রমজান ডাক্তার
Leave a Reply