1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় বাবা-মা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
January 16, 2026, 12:47 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশাল-৪ আসনে জামায়াতের গণসংযোগ: “একবার সুযোগ দিন, পরিবর্তন দেখে নিন” — অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিড হান্ট অভিযানে গ্রেফতার।  মেহেন্দিগঞ্জ -হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪! বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, ভোগান্তিতে গ্রাহকরা বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে ভোরে ভূমিকম্পে কাঁপল ভোলা হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ৮৭ হাজার প্রবাসী নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে বেলস পার্কে বিএম কলেজ ও ববি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পুলিশের সাথে ধস্তাধস্তি

বরিশালে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় বাবা-মা

  • প্রকাশের সময় : বুধবার, জুলাই ৩০, ২০২৫
  • 211 Time View

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করছেন বাবা-মা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ গ্রামের এ ঘটনা ঘটে। নিহত হাসান গাজী বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা। বাবা-মা দুজন হলেন- জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকাসক্ত হাসান টাকার জন্য প্রায়ই বাবা-মাকে চাপ দিত। দুপুরে মাদকের টাকা না পেয়ে নিজ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বাবা-মা প্রতিবাদ করলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছেলেকে এলোপাতাড়ি লোহার পাইপ দিয়ে পিটিয়ে মাথায় ও ঘাড়ে আঘাত করলে মারা যায় হাসান।

 

পরে বাবা-মা দুজন থানায় উপস্থিত হয়ে বলেন, আমরা আমাদের ছেলে হাসানকে মেরে ফেলেছি। আমাদের গ্রেপ্তার করুন। পুলিশ তাদের আটক করে। পরে সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ নিহতের বাড়িতে গিয়ে ঘর থেকে হাসানকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে জাফর গাজী দম্পতি আত্মসমর্পণ করলে আমরা মরদেহ উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আইনিব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ