1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মিটফোর্ডে সোহাগ হত্যার ২ আসামি লুকিয়ে ছিলেন নেত্রকোণায় - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 17, 2026, 1:34 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
শবে কদরে যেসব রহমত নাজিল হয় বরিশালের ঈদ যাত্রীদের ভোগান্তি লাঘবে বিশেষ উদ্যোগ মেহেন্দিগঞ্জে সকল দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ

মিটফোর্ডে সোহাগ হত্যার ২ আসামি লুকিয়ে ছিলেন নেত্রকোণায়

  • প্রকাশের সময় : রবিবার, জুলাই ১৩, ২০২৫
  • 544 Time View

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলার আসামি ২ সহোদরকে নেত্রকোণা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

রোববার (১৩ জুলাই) ভোরে নেত্রকোণার দুর্গাপুর পৌরশহরের চায়না মোড় এলাকা থেকে নেত্রকোণা পুলিশের সহায়তায় ঢাকা ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

 

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী। তারা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার মৃত ইউনুস ব্যাপারী ছেলে। তাদের মধ্যে রাজিব ১০ নম্বর ও সজীব ৭ নম্বর এজাহারভুক্ত আসামি।

 

এ বিষয়ে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ঢাকার গোয়েন্দা পুলিশ নেত্রকোণা পুলিশের সহায়তায় দুর্গাপুরের চায়নার মোড় এলাকায় ভোরে অভিযান চালায়। এ সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারের পর তাদেরকে ঢাকায় নিয়ে গেছে ঢাকা থেকে আসা ডিবি পুলিশ।

 

বুধবার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে লাল চাঁদ সোহাগকে হত্যা করে একদল লোক। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে নৃত্য করেন কেউ কেউ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ