লটারির নামে প্রতারণা, সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান
প্রকাশের সময় :
রবিবার, জুলাই ২৭, ২০২৫
180 Time View
লটারির নামে প্রতারণা, সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// মেহেন্দিগঞ্জ উপজেলার ও আশপাশের এলাকায় ‘হোম ডেলিভারি এন্ড ডিজিটাল কমপ্লেক্স’ নামের একটি প্রতিষ্ঠানের সদস্য কার্ড দিয়ে মানুষকে ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটি গ্যাস চুলা, সাইকেল, মোবাইল ফোন, প্রেসার কুকারসহ বিভিন্ন দামী পণ্যের ছবি ব্যবহার করে সদস্যদের প্রলোভন দেখাচ্ছে। কার্ডধারীদের কাছে দাবি করা হচ্ছে, রেজিস্ট্রেশন করে বা নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিলেই লটারির মাধ্যমে এসব পণ্য পাওয়া যাবে। কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ, বাস্তবে এসব পুরস্কার দেওয়া হয় না; বরং বিভিন্ন অজুহাতে আরও টাকা নেওয়া হয়। স্থানীয়দের ধারণা, এটি লটারির নামে একটি প্রতারণামূলক চক্র। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষকে এসব প্রলোভন...
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// মেহেন্দিগঞ্জ উপজেলার ও আশপাশের এলাকায় ‘হোম ডেলিভারি এন্ড ডিজিটাল কমপ্লেক্স’ নামের একটি প্রতিষ্ঠানের সদস্য কার্ড দিয়ে মানুষকে ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটি গ্যাস চুলা, সাইকেল, মোবাইল ফোন, প্রেসার কুকারসহ বিভিন্ন দামী পণ্যের ছবি ব্যবহার করে সদস্যদের প্রলোভন দেখাচ্ছে।
কার্ডধারীদের কাছে দাবি করা হচ্ছে, রেজিস্ট্রেশন করে বা নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিলেই লটারির মাধ্যমে এসব পণ্য পাওয়া যাবে। কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ, বাস্তবে এসব পুরস্কার দেওয়া হয় না; বরং বিভিন্ন অজুহাতে আরও টাকা নেওয়া হয়।
স্থানীয়দের ধারণা, এটি লটারির নামে একটি প্রতারণামূলক চক্র। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষকে এসব প্রলোভন থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply