1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মহাসমাবেশে আসার পথে নিহত কর্মীর বাড়িতে শায়খে চরমোনাই - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 15, 2026, 11:25 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশালের ঈদ যাত্রীদের ভোগান্তি লাঘবে বিশেষ উদ্যোগ মেহেন্দিগঞ্জে সকল দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত

মহাসমাবেশে আসার পথে নিহত কর্মীর বাড়িতে শায়খে চরমোনাই

  • প্রকাশের সময় : বুধবার, জুলাই ৯, ২০২৫
  • 356 Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত গত ২৮ জুনের মহাসমাবেশে অংশ নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত নাটোরের গুরুদাসপুর উপজেলার মরহুম মোস্তফা কামালের শোকাহত পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানাতে তার বাড়িতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

 

মঙ্গলবার দুপুরে তিনি মরহুমের বাড়িতে পৌঁছান। এ সময় শায়খে চরমোনাই মরহুমের কবর জিয়ারত করেন এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন। পাশাপাশি তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আর্থিক হাদিয়া প্রদান করেন এবং মরহুমের পরিবারের দায়িত্ব গ্রহণের বিষয়টি অবহিত করে ধৈর্য ধারণের পরামর্শ দেন।

 

তিনি বলেন, ইসলাম ও মানবতার পক্ষে কাজ করতে গিয়ে তার এই মৃত্যুতে আমরা বিশ্বাস করি আল্লাহ তায়ালা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমরা দোয়া করি, আল্লাহ যেন জান্নাতে তার মর্যাদা আরও উন্নত করেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতী হাজি শেখ মুহাম্মাদ নুরুন নাবী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী কামাল উদ্দিন সিরাজী, নাটোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ আলীসহ স্থানীয় নেতারা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ