
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদী গ্রামে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম আব্দুল গনি হুজুরের বাড়ির সামনে স্থাপিত ট্রান্সফরমারটি রাতের আঁধারে কেটে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন সকালে এলাকাবাসী ঘুম থেকে উঠে বিষয়টি জানতে পারেন।
ঘটনার পর থেকেই এলাকায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে। এতে করে স্থানীয় বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। কবে নাগাদ পুনরায় ট্রান্সফরমার স্থাপন করা হবে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে—তা নিয়ে গ্রাহকদের মাঝে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
এ ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, “এলাকায় চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিদ্যুৎ বিভাগের জরুরি পদক্ষেপ প্রয়োজন।”
এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত ট্রান্সফরমার স্থাপন ও চোরচক্রকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একইসাথে নিজেদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সকলে।
আমরা চাই, সম্মিলিত প্রচেষ্টায় এই ধরনের অপকর্মের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা হোক।
Leave a Reply