1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এনসিপি নেতার বিরুদ্ধে ঘুষের অভিযোগ, ভিডিও ফাঁস - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
January 16, 2026, 12:23 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশাল-৪ আসনে জামায়াতের গণসংযোগ: “একবার সুযোগ দিন, পরিবর্তন দেখে নিন” — অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিড হান্ট অভিযানে গ্রেফতার।  মেহেন্দিগঞ্জ -হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪! বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, ভোগান্তিতে গ্রাহকরা বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে ভোরে ভূমিকম্পে কাঁপল ভোলা হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ৮৭ হাজার প্রবাসী নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে বেলস পার্কে বিএম কলেজ ও ববি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পুলিশের সাথে ধস্তাধস্তি

এনসিপি নেতার বিরুদ্ধে ঘুষের অভিযোগ, ভিডিও ফাঁস

  • প্রকাশের সময় : সোমবার, আগস্ট ১১, ২০২৫
  • 177 Time View

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে ঘুষ চাওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া এক ভিডিওতে আন্দোলন বন্ধের শর্তে আরও ৫ লাখ টাকা তিনি নিতে চাইছেন বলে শোনা যায়।

 

বিজ্ঞাপন

গত ৫ জুলাই চাঁদাবাজির অভিযোগে এক নারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি জানান, ২ কোটি টাকা না দেওয়ায় তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন নিজাম উদ্দিন, যিনি তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব ছিলেন। ওই ঘটনার পর তাকে পদ থেকে স্থগিত করা হলেও পরে পুনর্বহাল করা হয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দেড় মিনিটের ভিডিওতে দেখা যায়, আফতাব হোসেন রিফাত নামের এক ব্যক্তি মেসেঞ্জারে নিজাম উদ্দিনের সঙ্গে কথা বলছেন।

 

বিজ্ঞাপন

কথোপকথনে আফতাব জানতে চান, ‘যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কী করবো?’

 

জবাবে নিজাম উদ্দিন বলেন, ‘আন্দোলন বন্ধ করাবো। তোমারে দিছে, টাকা দিছে?’ আফতাব ‘হ্যাঁ’ বললে তিনি জিজ্ঞেস করেন কত টাকা দেওয়া হয়েছে। উত্তরে আফতাব জানান, ‘পাঁচ’। তখন নিজাম উদ্দিনকে বলতে শোনা যায়, ‘আরও বেশি নিতা প্রেসার দিয়ে তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কিনা।’

 

বিজ্ঞাপন

ভিডিওটি ফেসবুকে আপলোড করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম। তার দাবি, সাইফপাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তিনি আরও জানান, এর আগেও নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

 

বিজ্ঞাপন

 

অভিযোগ প্রসঙ্গে নিজাম উদ্দিন জানান, ভিডিওটি পুরোনো এবং রাজনৈতিকভাবে তাকে কোণঠাসা করতে পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে।

 

বিজ্ঞাপন

 

এনসিপির চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন, আগে অভিযোগ ওঠার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে তার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল, তাদের ইতিবাচক জবাবের ভিত্তিতেই তাকে কমিটিতে রাখা হয়। এখন নতুন করে অভিযোগ উঠায় নিয়ম অনুযায়ী তার কাছে ব্যাখ্যা চাইবো।

 

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল ‘বন্দর রক্ষা আন্দোলন’ নামে একটি সংগঠন নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইস্যুতে চট্টগ্রামের কাস্টমস মোড়ে মিছিল ও সমাবেশ করেছিল।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ