1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চাঁদাবাজি মামলায় বরিশাল স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ কারাগারে - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
January 16, 2026, 11:57 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশাল-৪ আসনে জামায়াতের গণসংযোগ: “একবার সুযোগ দিন, পরিবর্তন দেখে নিন” — অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিড হান্ট অভিযানে গ্রেফতার।  মেহেন্দিগঞ্জ -হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪! বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, ভোগান্তিতে গ্রাহকরা বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে ভোরে ভূমিকম্পে কাঁপল ভোলা হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ৮৭ হাজার প্রবাসী নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে বেলস পার্কে বিএম কলেজ ও ববি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পুলিশের সাথে ধস্তাধস্তি

চাঁদাবাজি মামলায় বরিশাল স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ কারাগারে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
  • 241 Time View

চাঁদার দাবিতে বরিশাল সদর উপজেলার তালতলী বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের মামলায় শহিদুল ইসলাম সাজ্জাদ নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে প্রেরণ আদেশ দেন।

 

সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহে আলমের ছেলে সাজ্জাদ বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম সম্পাদক। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে তিনি চাঁদাবাজিসহ বেশকিছু সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পরে বিভিন্ন সময়ে তালতলী বাজারের ব্যবসায়ী মামুন হাওলাদারের কাছে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম সাজ্জাদ ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

 

এই টাকা দিতে অস্বীকার করলে সাজ্জাদ একই বছরের ২৫ ডিসেম্বর সন্ধ্যার দিকে পরিচিত ৯জনকে নিয়ে অস্ত্রসমেত বাজারে প্রবেশ করেন। এবং ব্যবসায়ীর কাছে সেই ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালানোসহ ব্যবসায়ী মামুনকে মারধর করেন। এই ঘটনায় ব্যবসায়ী মামুন চলতি বছরের ১ জানুয়ারি বরিশাল আদালতে স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদসহ নামধারী ৯জনকে অভিযুক্ত করে একটি নালিশি করলে বিচারক মোকদ্দমাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট কাউনিয়া থানা পুলিশকে নির্দেশ দেন।

 

তদন্ত শেষে কাউনিয়া থানা পুলিশের এসআই হাবিবুর রহমান আদালতে প্রতিবেদন দাখিল করেন। এই মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে সাজ্জাদসহ অভিযুক্তরা জামিন আবেদন করেন। বিচারক ৬ জনকে জামিন দিলেও স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ