1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
থানায় ঢুকে পুলিশকে ‘হুমকি’, জামায়াত নেতা গ্রেপ্তার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
December 11, 2025, 9:35 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
ভোট ১২ ফেব্রুয়ারি ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ভোটার-প্রার্থী দুটিই হতে পারবেন তারেক রহমান, তবে… রাজশাহীতে গভীর নলকূপে পড়া শিশু সাজিদ বেঁচে নেই বরিশাল-০৪ হিজলা–মেহেন্দীগঞ্জে শাপলা কলি মার্কার লিফলেট বিতরণ হিজলা-মেহেন্দিগঞ্জ (বরিশাল-০৪) আসনে আগাম প্রতিযোগিতা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তেতুলিয়া নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় ৫ জন আটক মেহেন্দিগঞ্জে নৌ–পুলিশের অভিযান মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদী থেকে জেলের লাশ উদ্ধার উপস্থিতির প্রত্যয়ন ছাড়া বেতন পাবেন না প্রাথমিকের কোনো শিক্ষক-কর্মচারী পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক

থানায় ঢুকে পুলিশকে ‘হুমকি’, জামায়াত নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
  • 285 Time View

যশোরের কেশবপুর থানায় ঢুকে মামলার তদন্ত কর্মকর্তা, ওসিকে কৈফিয়ত তলব, মারমুখী আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

 

বুধবার ( ৬ আগস্ট) সকালে যশোর শহর থেকে গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন।

 

 

গ্রেপ্তার আইনজীবী ওজিউর রহমান জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি। তিনি ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি।

 

মামলার বাদী কেশবপুর থানার এস আই মোকলেছুর রহমান জানান, গত ৪ আগস্ট রাতে কেশবপুর থানা অভ্যন্তরে প্রবেশ করে তার চাচাতো ভাই লক্ষীনাথকাঠি গ্রামের শহীদুল ইসলামের নামে মামলা রেকর্ড করায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও পুলিশকে হুমকি দেন অ্যাডভোকেট ওজিউর রহমান।

 

 

এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে। এ মামলার তদন্ত কর্মকর্তা এস আই সাইমুন হাসান অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

 

কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, পুলিশের কাজে বাধা দেওয়া ও হুমকির ঘটনায় অ্যাডভোকেট ওজিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে নেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ