
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি ; তথ্য দিন সেবা নিন এই শ্লোগানগুলোকে সামনে রেখে হিজলার ধূলখোলা ইউনিয়নের আলীগঞ্জ বাজারে বিট পুলিশিং কার্যক্রম সভা বাদ আসর অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ধূলখোলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক সাবেক ইউপি সদস্য সগির আহমেদ সিকদার এর পরিচালনায় সভাপতিত্ব করেন ধূলখোলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক সরদার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজলা থানা অফিসার ইনচার্জ। এছাড়াও সভায় বক্তব্য রাখেন তদন্ত ওসি জাহিদ হাসান, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক এইচ এম আনিছুর রহমান, ধূলখোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী কবির হোসেন রাড়ী প্রমুখ।
এসময় ভক্তারা বলেন, জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
Leave a Reply