1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রনি-কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
December 7, 2025, 1:40 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটিতে খালেদা জিয়ার জন্য দোয়া আড়িয়াল খাঁ নদীর ছোবলে রামকাঠি খেয়াঘাটে তীব্র ভাঙন ফসলি জমি, বসতভিটে ও ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা মেহেন্দিগঞ্জে গাছের ডালপালা কাটার কাজে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে কাজিরহাটে শীত মৌসুমী নিত্য প্রয়োজনীয় শাকসবজি দাম চড়া  যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ শীত মৌসুমে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী খেজুরের গুড় ও রসের পিঠা বিলুপ্তর পথে।  বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সমাধানের দাবিতে উপাচার্যকে ‘মুলা’ পাঠিয়ে প্রতিবাদ ৩ দফা দাবিতে মেহেন্দিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সম্পূর্ণ বিদ্যালয় শাটডাউন

রনি-কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫
  • 326 Time View

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং মো. সিয়াম ওরফে ন্যাভাইসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়ের চন্দ্র শীল (৩৬) অভিযোগটি করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, শেবাচিমের সুষ্ঠু কর্ম পরিবেশের দাবিতে ১৪ আগস্ট বেলা সাড়ে ১১টায় হাসপাতালের অধ্যক্ষ, পরিচালক, ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেন।

 

এসময় মহিউদ্দিন রনি, রাকিন, সুনান, সিফাত, শামিম, আল মুসা, সিফা, দাইয়ান, কাফি, এইচ এম আবুল খায়ের, নুরুন নাহার, মো. সিয়াম ওরফে ন্যাভাইসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জন চাপাতি, লোহার পাইপ, হকিস্টিক, লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়।

 

 

এতে পরিচ্ছন্ন কর্মী রফিকুল পাটোয়ারী, শামীম, হাসান, সাকিব, জাকারিয়া রুবেল, নুসরাত মন্ডল, অফিস সহায়ক মো. পারভেজ, ফয়সাল রাব্বি, আয়া সেলিনা ও লিফটম্যান শাকিল গুরুতর আহত হন।

 

অভিযোগে আরও বলা হয়, আসামিদের এলোপাতাড়ি মারপিটে মানবন্ধনে থাকা নারী নার্স ও পরিচন্নতা কর্মীদের শ্লীলতাহানি ঘটানো হয়। এসময় পথচারী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামির হুমকি দিয়ে চলে যায়। পরে আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ