1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাংবাদিক তুহিন হত্যা: দোষ স্বীকার আদালতে একজনের জবানবন্দি - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
December 11, 2025, 10:05 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
ভোট ১২ ফেব্রুয়ারি ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ভোটার-প্রার্থী দুটিই হতে পারবেন তারেক রহমান, তবে… রাজশাহীতে গভীর নলকূপে পড়া শিশু সাজিদ বেঁচে নেই বরিশাল-০৪ হিজলা–মেহেন্দীগঞ্জে শাপলা কলি মার্কার লিফলেট বিতরণ হিজলা-মেহেন্দিগঞ্জ (বরিশাল-০৪) আসনে আগাম প্রতিযোগিতা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তেতুলিয়া নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় ৫ জন আটক মেহেন্দিগঞ্জে নৌ–পুলিশের অভিযান মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদী থেকে জেলের লাশ উদ্ধার উপস্থিতির প্রত্যয়ন ছাড়া বেতন পাবেন না প্রাথমিকের কোনো শিক্ষক-কর্মচারী পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক

সাংবাদিক তুহিন হত্যা: দোষ স্বীকার আদালতে একজনের জবানবন্দি

  • প্রকাশের সময় : সোমবার, আগস্ট ১১, ২০২৫
  • 158 Time View

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় রিমান্ডে থাকা সাত আসামির মধ্যে একজন নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

সোমবার (১১ আগস্ট) দুপুরে নিজের দোষ স্বীকার করে গাজীপুর মেট্রোপলিটন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন।

 

ওই আসামি হলেন, কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ ভূঁইয়ার ছেলে মো. শাহজালাল (৩২)।

 

আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়।

 

এরমধ্যে সাতজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া। রিমান্ড শেষে দুপুরে তাদের গাজীপুর মেট্রোপলিটন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ওমর হায়দারে আদালতে নেওয়া হয়।

এ সময় আসামি শাহজালাল হত্যার সঙ্গে জড়িত এবং নিজের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত ওই সাত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী জানান, রিমান্ডে নেওয়া সাতজন আসামির মধ্যে শাহাজালাল হত্যাকাণ্ডের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

এর আগে ৭ আগস্ট রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ