
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// মেহেন্দিগঞ্জ পৌরসভার ১নং চরহোগলা ওয়ার্ডে জামাইপাড়া এলাকায় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল এর উদ্যোগে উত্তর বাজার কওমী মাদরাসা সংলগ্ন ব্যস্ততম দাদপুর যাওয়ার সড়কটি সংস্কারের কাজ শুরু হয়েছে। রবিবার সকাল থেকে স্বতস্ফুর্তভাবে স্থানীয় লোকজন নিয়ে ফখরুল ইসলাম সোহেল এ কাজে অংশ নিচ্ছেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পাতারহাট বন্দর থেকে দাদপুর বাজারের দিকের সড়কটি খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন ছোট বড় অসংখ্য যানবাহন সড়কটি দিয়ে চলাচল করে। কিন্তু অল্প একটু জায়গা (জামাই পাড়া এলাকা) পিচ ডালাই না থাকায় মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে।
র্দীঘদিন মেরামত না করায় এইটুকু সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। তাই মেরামতের কাজটিতে ব্যাক্তিগতভাবে নগদ অর্থ দিয়ে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল।
Leave a Reply