আবু হানিফ // মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা’র জয়নগর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের কারণে চার জন আহত শাজাহান খান (৭০), মাসুম খান, নূরনবী খান, মামুন খান। এদের মধ্যে গুরুতর অবস্থায় শাজাহান খান কে মেহেন্দিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা সূত্রে জানা যায় যে, আসামি গন অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতির।
তারা হঠাৎ করে ১১ ঘটিকায় দলবল নিয়ে মামুন খানের জমি দখল করার উদ্দেশ্যে জমিনে ট্রাক্টর দিয়ে চাষাবাদ শুরু করে। চাষাবাদ শুরুর একপর্যায়ে মামুন খান বাধা দিলে আসামিগন দুলাল, তাজেম বেপারী,বাবুল খা, ইউনুস বিশ্বাস, করিম বেপারী সহ ৮-১০ জন প্রাণনাশের উদ্দেশ্যে ধারালো দেশী অস্ত্র.রট.লাঠি দিয়ে আক্রমণ চালায় মামুন খানের গ্রুপের উপরে। এতে মারাত্মকভাবে আহত হয় শাহজাহান খান , মাসুম খান, মামুন খান, নূরনবী খান। উল্লেখযোগ্য ঘটনা হলো মামুন খানের পিতা ৩১/৭/২০২৫ রোজ বৃহস্পতিবার ২:৩০ মিনিটে মারা যায়। পরের দিন শুক্রবার সকাল ৯ টায় জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই সুযোগে আসামিগণ অমানবিক পূর্ণ কার্যকলাপ চালায়।
এই বিষয়ে কাজীরহাট থানায় মামলা হয়েছে।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.