মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তা, সরকার পরিবর্তন এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিনিয়োগ ও ব্যবসা কার্যক্রমে যে স্থবিরতা নেমে এসেছিল, তা কাটিয়ে উঠতে প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা স্বস্তির বার্তা দিচ্ছে দেশের ব্যবসায়ী মহলে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। মঙ্গলবার (৬ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবো। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।প্রধান উপদেষ্টার ঘোষণার পর এ বিষয়ে জাগো নিউজ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়েছে। বাংলাদেশ চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিআই) সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা নিঃসন্দেহে দেশ ও ব্যবসায়ী সমাজের জন্য একটি আশাব্যঞ্জক খবর। আমরা এ সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এটি আমাদের জন্য স্বস্তির একটি বার্তা নিয়ে এসেছে। এই ঘোষণা ব্যবসায়ীদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করবে এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে সহায়তা করবে।’
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.