মেহেন্দিগঞ্জ: সরকারি পাতারহাট আরসি কলেজের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফি ৯০০ টাকা থেকে কমিয়ে ৮০০ টাকা নির্ধারণ করেছে কলেজ কর্তৃপক্ষ। যারা পূর্বে ৯০০ টাকা ফি পরিশোধ করেছেন, তারা অফিসে রশিদ প্রদর্শনের মাধ্যমে ১০০ টাকা ফেরত সংগ্রহ করতে পারবেন।
এ বিষয়ে কলেজ ছাত্রদল জানিয়েছে, তাদের নেতৃত্বে পরিচালিত আন্দোলনের ফলেই শিক্ষার্থীরা এ সুবিধা পেয়েছে। তারা আন্দোলনে অংশ নেওয়া এবং সমর্থন দেওয়া সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.