ইব্রাহীম মুন্সী//মেহেন্দিগঞ্জ
প্রতারণার নতুন কৌশল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সতর্কবার্তা জারি করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তার অফিসিয়াল ফেসবুক আইডিতে পোস্ট করে জানান, প্রায়শই প্রতারক চক্র নিজেদের বাংলাদেশ পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে "মোবাইল হ্যাক হয়েছে" বা "নাম্বার ব্লক হয়ে গেছে" ইত্যাদি অজুহাতে ভুক্তভোগীর কাছ থেকে OTP (One Time Password) সংগ্রহ করছে।
পোস্টে উল্লেখ করা হয়, OTP সংগ্রহের মাধ্যমে প্রতারকরা ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, ইমোসহ বিভিন্ন অ্যাপের নিয়ন্ত্রণ নিয়ে তাদের কন্টাক্ট লিস্টের মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এছাড়াও, OTP হাতিয়ে নিয়ে ব্যাংক, বিকাশ, নগদ, রকেট, উপায়সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা থেকে অর্থ আত্মসাৎ করার ঘটনাও ঘটছে।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, বাংলাদেশ পুলিশ, কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কখনোই ফোন করে OTP চায় না। তাই এ ধরনের ফোন পেলে কোনভাবেই OTP শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ সকলকে সতর্ক থেকে প্রতারণা এড়িয়ে চলার এবং সন্দেহজনক যেকোনো ফোন কল পেলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানিয়েছে।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.