1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইয়াবাসহ পুলিশ সদস্য আটক - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 15, 2026, 8:02 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশালের ঈদ যাত্রীদের ভোগান্তি লাঘবে বিশেষ উদ্যোগ মেহেন্দিগঞ্জে সকল দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত

ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

  • প্রকাশের সময় : সোমবার, আগস্ট ১১, ২০২৫
  • 198 Time View

শরীয়তপুরের নড়িয়ায় ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে স্থানীয়রা। এ সময় এক যুবককেও আটক করা হয়।

 

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নড়িয়া পৌরসভার ঢালীপাড়া মাঝিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

আটক পুলিশ সদস্যের নাম আল আমিন দিপু, তিনি নড়িয়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। অপরজনের নাম আসাদ হোসেন (১৮), তিনি নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

 

স্থানীয়রা জানায়, তাদের চলাফেরা দেখে সন্দেহ হয়। পরে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্যা বলেন, কনস্টেবল আল আমিন দিপুকে রাতেই প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ