1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাশ্রমে সরকারি সড়ক সংস্কার করছেন জামায়াত নেতৃবৃন্দসহ এলাকাবাসী - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 11, 2026, 1:42 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাশ্রমে সরকারি সড়ক সংস্কার করছেন জামায়াত নেতৃবৃন্দসহ এলাকাবাসী

  • প্রকাশের সময় : বুধবার, আগস্ট ৬, ২০২৫
  • 635 Time View

মেহেন্দিগঞ্জ প্রতিনিধ // কেউ দিয়েছেন বালু। কেউবা দিচ্ছেন শ্রম। এভাবেই মেহেন্দিগঞ্জ পৌরসভার ৪ নং দূর্গাপুর ওয়ার্ডে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের উদ্যোগে বাড়ানী পুল সংলগ্ন ব্যস্ততম কাচা সড়কটি সংস্কারের কাজ শুরু হয়েছে। বুধবার ফজর বাদ স্বতস্ফুর্তভাবে স্থানীয় লোকজন এ কাজে অংশ নিচ্ছেন।

 

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ানী পুলের গোড়া থেকে পশ্চিম দিকের সড়কটি খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন ছোট বড় অসংখ্য যানবাহন সড়কটি দিয়ে চলাচল করে। কিন্তু অল্প একটু জায়গা পিচ ডালাই বাকী থাকায় মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে।

র্দীঘদিন মেরামত না করায় এইটুকু সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।

 

মেরামতের কাজটিতে ব্যাক্তিগতভাবে নগদ অর্থ দিয়ে নেতৃত্ব দিচ্ছেন দূর্গাপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাষ্টার আবুল হোসেন রুবেল। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা আমানউল্লাহ বাকের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা নুরে রাব্বি নাঈম, পৌর জামায়াতের সাবেক সেক্রেটারী কাজী মাইনুদ্দিন, দূর্গাপুর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মুস্তাফিজুর রহমান পলাশ, মাষ্টার আব্দুল হালিমসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ