1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সোয়া ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ, ব্যয় ১৩০ কোটি টাকা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 17, 2026, 12:23 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
শবে কদরে যেসব রহমত নাজিল হয় বরিশালের ঈদ যাত্রীদের ভোগান্তি লাঘবে বিশেষ উদ্যোগ মেহেন্দিগঞ্জে সকল দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ

সোয়া ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ, ব্যয় ১৩০ কোটি টাকা

  • প্রকাশের সময় : রবিবার, আগস্ট ১০, ২০২৫
  • 314 Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোয়া ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রশিক্ষকদের প্রশিক্ষণ। এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩০ কোটি টাকা।

 

 

আজ রোববার (১০ আগস্ট) ইসির নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ১ সেপ্টেম্বর থেকে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে পারে। প্রায় সাড়ে তিন হাজার প্রশিক্ষক তৈরি করা হবে। যারা ভোটের আগে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।

 

 

ইসি সূত্রে জানা গেছে, এবার ভোটার বাড়ায় ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যাও বাড়বে। ৪৪ হাজারের বেশি কেন্দ্রে ভোটকক্ষ হবে পৌনে তিন লাখের মতো। এতে রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তাসহ ভোট কর্মকর্তা নিয়োজিত থাকবে প্রায় ৯ লাখ ২৫ হাজারের মতো।

 

মহাপরিচালক এস এম আসাদুজ্জামান জানান, প্রশিক্ষণ কর্মসূচিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলায় নিয়োজিতদেরও প্রশিক্ষণ হবে। প্রশিক্ষণ কর্মসূচিতে ১৩০ কোটি টাকার মতো ব্যয় হতে পারে।

 

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্য নিয়ে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনা করছে ইসি। এক্ষেত্রে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ তফসিল ঘোষণার পর শুরু হবে। এর আগে সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রশিক্ষকদের প্রশিক্ষণ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ