1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এক মাছে লাখপতি জীবন হালদার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
February 9, 2026, 5:25 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জের মাদারতলীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে উঠান বৈঠকে ।  বরিশাল অঞ্চলে ভয়াবহ বিদ্যুৎ সংকটে জনজীবন দূর্বিসহ, চাহিদার ৪০ ভাগে নেমে এসেছে হিজলায় ইমাম–মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির প্রার্থী রাজিব আহসান ভোলা থেকে এলএনজি না এনে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব হিজলায় রাজিব আহসান’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। কাজিরহাট বাজার সংলগ্ন ধানের শীষের মনোনীত প্রার্থী রাজিব আহসানের উঠান বৈঠক মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার বরিশালের ২১ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি চরএককরিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের নেতাকর্মীর জামায়াতে যোগদান। মেহেন্দিগঞ্জে মাদ্রাসার শ্রেনীকক্ষে জামায়াতের নির্বাচনী অফিস

এক মাছে লাখপতি জীবন হালদার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
  • 400 Time View

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার চরকর্ণেশন এলাকায় পদ্মা নদীতে জীবন হালদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ছয়শ’ গ্রাম ওজনের একটি বিশাল ঢাই মাছ। মাছটি তিনি নিলামে বিক্রি করেছেন এক লাখ তিন হাজার ৯৬০ টাকায়। পরে ওই মাছটি এক সিঙ্গাপুর প্রবাসীর কাছে এক লাখ নয় হাজার টাকায় বিক্রি হয়েছে।

 

বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি দৌলতদিয়া মাছ বাজারের আড়তদার আনোয়ার হোসেন আনু খাঁর কাছ থেকে নিলামে কিনে নেন।

 

ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‌‘বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া টার্মিনালে মাছ বাজার থেকে নিলামের মাধ্যমে আনোয়ার খাঁর আড়ত থেকে ২২ কেজি ছয়শ’ গ্রাম ওজনের ঢাই মাছটি ৪ হাজার ৬শ টাকা কেজি দরে মোট এক লাখ তিন হাজার ৯৬০ টাকায় কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে এক সিঙ্গাপুর প্রবাসীর কাছে ৪৮০০ টাকা কেজি দরে মোট এক লাখ নয় হাজার টাকায় মাছটি বিক্রি করেছি। মাছটি ক্যাশ-অন ডেলিভারিতে ওই প্রবাসীর নারায়ণগঞ্জের বাড়িতে পাঠিয়ে দিয়েছি।’

 

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ‘পদ্মা নদীতে এ রকম বড় ঢাই মাছ খুব একটা দেখা যায় না। তবে ইদানীং পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় বড় বিভিন্ন রকমের মাছ ধরা পড়ার খবর পাচ্ছি। ঢাই মাছ মিঠা পানির সুস্বাদু মাছ।’

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ