1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এবার মেঘনায় সেনাবাহিনীর অভিযানে ২৭ জেলে আটক - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
February 9, 2026, 6:15 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জের মাদারতলীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে উঠান বৈঠকে ।  বরিশাল অঞ্চলে ভয়াবহ বিদ্যুৎ সংকটে জনজীবন দূর্বিসহ, চাহিদার ৪০ ভাগে নেমে এসেছে হিজলায় ইমাম–মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির প্রার্থী রাজিব আহসান ভোলা থেকে এলএনজি না এনে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব হিজলায় রাজিব আহসান’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। কাজিরহাট বাজার সংলগ্ন ধানের শীষের মনোনীত প্রার্থী রাজিব আহসানের উঠান বৈঠক মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার বরিশালের ২১ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি চরএককরিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের নেতাকর্মীর জামায়াতে যোগদান। মেহেন্দিগঞ্জে মাদ্রাসার শ্রেনীকক্ষে জামায়াতের নির্বাচনী অফিস

এবার মেঘনায় সেনাবাহিনীর অভিযানে ২৭ জেলে আটক

  • প্রকাশের সময় : সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
  • 126 Time View

মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারের চলমান নিষেধাজ্ঞা চলাকালীন অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন সেনাবাহিনীর সদস্যরা।

 

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের যৌথ অভিযানে আজ সোমবার সকালে ২৭ জন অসাধু জেলেকে আটক করা হয়।

 

এসময় ২২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১২টি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

 

মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টসহ হিজলা উপজেলার শান্তিরবাজার, চর বাউসিয়া, বোম্বে শহর সংলগ্ন নদী ও খালে যৌথ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মারুফুল ইসলাম, মাসুদ পিও (মিউস) সিসি কোস্ট গার্ড এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম।

 

সিনিয়র মৎস্য অফিসার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিষেধাজ্ঞা শুরুর একদিন পর অসাধু জেলেরা অভিযানিক দলের ওপর হামলা চালানোর পর আরও বেপরোয়া হয়ে ওঠে।

 

যেকারণে অভিযানে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়। সেমতে আজ সোমবার যৌথ অভিযান পরিচালনা করে ২৭ জন জেলেকে আটক করা হয়েছে।

 

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ