1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জের বিদ্যুৎ সমস্যা সমাধানে নিঃস্বার্থ টিমের উদ্যোগ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 13, 2026, 9:05 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

মেহেন্দিগঞ্জের বিদ্যুৎ সমস্যা সমাধানে নিঃস্বার্থ টিমের উদ্যোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
  • 184 Time View

বরিশালের মেহেন্দিগঞ্জে চলমান বিদ্যুৎ সমস্যার সমাধানে এগিয়ে এসেছে একদল তরুণ স্বেচ্ছাসেবক। তারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে।

 

মেহেন্দিগঞ্জের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সমস্যার বিষয়টি পর্যালোচনা করে দ্রুত সমাধানের জন্য পদক্ষেপ নেন টিমের সদস্যরা। তাদের এই প্রচেষ্টা শুধু বিদ্যুৎ খাতেই সীমাবদ্ধ নয়; বরং স্থায়ীভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নদীভাঙন রোধ ও মেহেন্দিগঞ্জের অন্যান্য সমস্যা সমাধানেও তারা কাজ করছেন।

 

স্বেচ্ছাসেবী এই টিমের সদস্যরা জানিয়েছেন, “আমরা কারও নির্দেশে নয়, শুধুমাত্র মেহেন্দিগঞ্জবাসীর অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছি। নিজেদের মেধা, শ্রম ও পকেটের টাকা খরচ করে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে দৌঁড়ঝাঁপ করছি।”

 

তারা আরও বলেন, “আমাদের প্ল্যাটফর্মের মূলমন্ত্র ‘ঘরের খেয়ে বনের মহিষ তাড়ানো’। নিঃস্বার্থভাবে এলাকার মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য।”

 

স্থানীয়দের মতে, তরুণদের এমন উদ্যোগ মেহেন্দিগঞ্জের উন্নয়ন ও সমস্যা সমাধানে নতুন আশার আলো জাগিয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ