1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজি, সংঘর্ষে পুলিশসহ আহত ৫ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 16, 2026, 1:52 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
শবে কদরে যেসব রহমত নাজিল হয় বরিশালের ঈদ যাত্রীদের ভোগান্তি লাঘবে বিশেষ উদ্যোগ মেহেন্দিগঞ্জে সকল দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ

মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজি, সংঘর্ষে পুলিশসহ আহত ৫

  • প্রকাশের সময় : মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
  • 148 Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে নৌযানে চাদাঁবাজির ঘটনায় পুলিশের অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার মেঘনা নদীর নুনেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, ভোর থেকে ওই এলাকায় অবস্থান করে ২০/৩০ জনের একটি সশস্ত্র দল চাঁদা না পেয়ে নৌকা ও ট্রলারে হামলা করছিল। তাদের হামলায় আহত হন একটি বাল্কহেডের দুই শ্রমিক। খবর পেয়ে বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ি ও চালিভাঙ্গা পুলিশ ফাঁড়ি থেকে যৌথ অভিযান চালানো হয়। এ সময় সশস্ত্র দলটি পুলিশের ওপর টেঁটা, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়।

 

ঘটনাস্থলে পুলিশ অভিযান চালিয়ে রানা ও সাজ্জাদ নামের দুজনকে আটক করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ