1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্বামীর সহযোগিতায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেপ্তার ৫ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 16, 2026, 2:10 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
শবে কদরে যেসব রহমত নাজিল হয় বরিশালের ঈদ যাত্রীদের ভোগান্তি লাঘবে বিশেষ উদ্যোগ মেহেন্দিগঞ্জে সকল দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ

স্বামীর সহযোগিতায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেপ্তার ৫

  • প্রকাশের সময় : রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
  • 210 Time View

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর সহযোগিতায় এক ইট ভাটার নারী শ্রমিককে আটক রেখে তিন দিন ধরে ধর্ষণ করেছে তার বন্ধুরা। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে। উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশানী ইসলামিয়া ইটভাটায় এ ঘটনা ঘটে। শনিবার (২৫ অক্টোবর) রাতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এই তথ্যটি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তাররা হলেন- ধর্ষিতার স্বামী নোয়াখালীর সুধারাম থানার রামহরিতালুক গ্রামের আবুল কাশেমের ছেলে রাজু আহাম্মেদ (২৬), একই এলাকার মৃত সিরাজ মাঝির ছেলে বেলাল হোসেন (৩৫), আবুল কাশেমের ছেলে হৃদয় (২৫), চান মিয়া মাঝির ছেলে মহিন (২৬), একই উপজেলার মুন্সিতালুক গ্রামের শাহ আলমের ছেলে আবুল কালাম (৪৫)। পুলিশ সূত্র জানায়, ২০২৩ সালে রাজুর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পরে তিনি জানতে পারেন রাজু একজন নেশাগ্রস্ত।

 

এই নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। অক্টোবরের প্রথম দিকে রাজু পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে একটি সালিসি বৈঠক হয়। ওই বৈঠকে রাজু আর নেশা করবে না বলে স্ত্রীকে কথা দেন। গত ১৫ অক্টোবর স্বামী রাজু তার স্ত্রীকে কুমিল্লা শহরে থাকার কথা বলে চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের মিরশানী ইসলামিয়া ইটভাটায় নিয়ে আসেন।

 

সেখানে তারা শ্রমিক হিসাবে কাজ নেন। তাদের থাকার জন্য অভিযুক্ত বেলালের সহযোগিতায় একটি ঘর ভাড়া নেন তারা। গত ১৬ অক্টোবর রাত ১০টায় বেলাল ও আবুল কাশেম তাদের ঘরে প্রবেশ করে। কিছুক্ষণ পর তার স্বামী মুখ চেপে ধরেন। এসময় বেলাল তাকে উপর্যুপরি ধর্ষণ করে। লাজলজ্জার ভয়ে তিনি বিষয়টি কাউকে জানাননি। ১৮ অক্টোবর হৃদয় ও মহিন উদ্দিন তাদের ঘরে প্রবেশ করেন।

 

একই কায়দায় স্বামী তার স্ত্রীর মুখ চেপে ধরে হৃদয় ও মহিন উদ্দিন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ২০ অক্টোবর রাতে একই কায়দায় হৃদয় আবারো তাদের ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকার চেঁচামেচি শুনে হৃদয় পালিয়ে যায়। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ভুক্তভোগী নারী শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেন।

 

শনিবার সকালে ইটভাটায় অভিযান চালিয়ে তার স্বামী রাজুসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। ফরেনসিক পরীক্ষার জন্য ওই নারীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ