1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আমরা ইসলামকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি : চরমোনাই পীর - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
December 11, 2025, 9:26 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
ভোট ১২ ফেব্রুয়ারি ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ভোটার-প্রার্থী দুটিই হতে পারবেন তারেক রহমান, তবে… রাজশাহীতে গভীর নলকূপে পড়া শিশু সাজিদ বেঁচে নেই বরিশাল-০৪ হিজলা–মেহেন্দীগঞ্জে শাপলা কলি মার্কার লিফলেট বিতরণ হিজলা-মেহেন্দিগঞ্জ (বরিশাল-০৪) আসনে আগাম প্রতিযোগিতা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তেতুলিয়া নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় ৫ জন আটক মেহেন্দিগঞ্জে নৌ–পুলিশের অভিযান মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদী থেকে জেলের লাশ উদ্ধার উপস্থিতির প্রত্যয়ন ছাড়া বেতন পাবেন না প্রাথমিকের কোনো শিক্ষক-কর্মচারী পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক

আমরা ইসলামকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি : চরমোনাই পীর

  • প্রকাশের সময় : শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
  • 56 Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা বুঝে ফেলেছি, পুরোনো বউকে নতুন শাড়ি দিয়ে ঘোমটা দিয়ে ধোঁকা দেওয়া যাবে না। এ ধোঁকায় বাংলাদেশের মানুষ আর পড়বে না। আমরা ৫৩ বছর ধোঁকা খেয়েছি, আর নয়। দেশকে মুক্ত করতে হবে।’

 

চরমোনাইয়ের ঐতিহাসিক অগ্রহায়ণের মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত উলামা-মাশায়েখ ও দ্বীনদার বুদ্ধিজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ রেজাউল করীম। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মাহফিলে দেশের বিভিন্ন পর্যায়ের আলেম-ওলমারা উপস্থিত ছিলেন। সম্মেলনে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের নতুন সভাপতি হিসেবে দেশের শীর্ষ আলেম মুফতি মিজানুর রহমান সাঈদের নাম ঘোষণা করেন চরমোনাই পীর।

https://mehendiganjsangbad.com/2025/11/বরিশালে-থেঁতলানো-মুখ-হাত/

আগামীর নির্বাচনে পরিবর্তন আসতেই হবে জানিয়ে মুফতি রেজাউল করিম বলেন, ‘৫৩ বছর দেশ যারা পরিচালনা করেছে, যেই নীতি-আদর্শের মাধ্যমে চলছে। এ নীতি-আদর্শে চোরের দিক থেকে আমরা চ্যাম্পিয়ান হয়েছি। হাজার হাজার মা সন্তান হারা হয়েছে। এখন নতুনভাবে দেশ পরিচালনার জন্য তারা পাগলের মতো হয়ে গেছে। কখন ক্ষমতায় যাবে, আবার সেই চরিত্র বাস্তবায়ন করবে।’ এ সময় চরমোনাই পীর বলেন, ‘আমি কিন্তু কোথাও প্রার্থী হইনি। কেন্দ্রীয় সিদ্ধান্তে হবও না।

 

সারা দেশে আমার সফর করতে হবে।’ তিনি বলেন, দিন-রাত নিজের পকটের টাকা খরচ করে পাগলের মতো ঘুরছি। এর পেছনে একটি লক্ষ্য ও উদ্দেশ্য আছে। সেটা হলো—আমরা এ দেশকে ভালোবাসি। আমরা ইসলামকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি।’

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ