1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাট একতা ডিগ্রী কলেজ সম্মুখে ব্রিজ দুর্ঘটনার আশঙ্কা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
December 11, 2025, 9:32 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
ভোট ১২ ফেব্রুয়ারি ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ভোটার-প্রার্থী দুটিই হতে পারবেন তারেক রহমান, তবে… রাজশাহীতে গভীর নলকূপে পড়া শিশু সাজিদ বেঁচে নেই বরিশাল-০৪ হিজলা–মেহেন্দীগঞ্জে শাপলা কলি মার্কার লিফলেট বিতরণ হিজলা-মেহেন্দিগঞ্জ (বরিশাল-০৪) আসনে আগাম প্রতিযোগিতা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তেতুলিয়া নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় ৫ জন আটক মেহেন্দিগঞ্জে নৌ–পুলিশের অভিযান মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদী থেকে জেলের লাশ উদ্ধার উপস্থিতির প্রত্যয়ন ছাড়া বেতন পাবেন না প্রাথমিকের কোনো শিক্ষক-কর্মচারী পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক

কাজিরহাট একতা ডিগ্রী কলেজ সম্মুখে ব্রিজ দুর্ঘটনার আশঙ্কা

  • প্রকাশের সময় : বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
  • 53 Time View

রাসেল কবির // বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা লতা ইউনিয়নের ভূ গর্বে কাজিরহাট বাজার ও একতা ডিগ্রী কলেজ মূল ফটকের সামনে দীর্ঘ বছর যাবত জন দুর্ভোগ এলাকাবাসীর। এই ব্রিজ খালের ভিতরে হেলে পড়ার আশঙ্কা রয়েছে। অপরদিকে ব্রিজের মধ্যস্থানে বড় আকার ভেঙে পড়ছে। দেখার মত কেউ নেই। সূত্রে জানাগেছে, এই ব্রিজের সামনে রয়েছে একতা ডিগ্রী কলেজ অপর প্রান্তে কাজিরহাট বাজার। এছাড়া দু পাশে রাস্তা দিয়ে লোকজন এসে ব্রিজের উপর দিয়ে পার হয়ে কাজিরহাট বাজারসহ কাজিরহাট থানা এমনকি বিভিন্ন গন্তব্য স্থানে যেতে হয়। এমনকি এই ব্রিজের উপর দিয়ে কোন প্রকারে ছোট বড় যানবাহন চলাচল করতে পারেনা। বিশেষ করে কলেজের শিক্ষার্থীরা পার হয়ে কলেজে প্রবেশ করতে হয়। এতে রয়েছে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা। যেকোনো সময় খালের মধ্যে পড়ে যেতে পারে ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে মনে করেন স্থানীয়রা। এই ব্রিজ অতি দ্রুত সংস্কার করা একান্ত প্রয়োজন। এ বিষয়ে লতা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ কামাল হোসেন হাওলাদার এর সাথে কথা হলে তিনি জানায়। বহুদিন ধরে এই ব্রিজ সংস্কারের উদ্বেগ কেউ নিচ্ছে না। ইতিপূর্বে আমি একাধিকবার পরিষদে প্রকাশ করেছি। কাজিরহাট বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম হীরা জানায়। এই সমিতিতে কোন ধরনের ফান্ড নেই যদি থাকতো জনস্বার্থ হিসাব করে আমি সমিতির পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ নিতাম। লতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম হাওলাদের সাথে কথা হলে তিনি জানায়। এই ব্রিজ হেলে পড়ার আশঙ্কা রয়েছে এছাড়া বড় ধরনের দুর্ঘটনা ঘটবে কিন্তু অচিরেই সংস্কার করা একান্ত প্রয়োজন। এছাড়া জনস্বার্থে ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অতিদ্রুত বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানাবো।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ