1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জের শ্রীপুরে ‘এক শিক্ষার্থী এক কোরআন প্রকল্প–২৫’ সফলভাবে অনুষ্ঠিত - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 13, 2026, 8:46 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

মেহেন্দিগঞ্জের শ্রীপুরে ‘এক শিক্ষার্থী এক কোরআন প্রকল্প–২৫’ সফলভাবে অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
  • 302 Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স//  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে “এক শিক্ষার্থী এক কুরআন প্রকল্প–২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (অক্টোবর) ১৮ দুপুর ২টায় শ্রীপুর মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত এ অনুষ্ঠান হয়।

 

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু মুসা। সঞ্চালনা করেন সেক্রেটারি মিজানুর রহমান মুবিন।

 

 

 

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক, বরিশাল জেলা জামায়াতের সম্মানিত আমির ও বরিশাল–৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার। তিনি বলেন, একজন শিক্ষার্থীর হাতে কুরআন তুলে দেওয়া মানে তার সামনে সত্য, ন্যায় ও নৈতিকতার আলোকবর্তিকা তুলে দেওয়া। শিক্ষার্থীদের সুশিক্ষিত, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত কার্যকর।

 

বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান, বরিশাল জেলা ছাত্রশিবির সভাপতি মো. আকবর হোসেন, জেলা সেক্রেটারি সাইয়্যেদ আহমেদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মো. সাইফুর রহমান, চাঁদপাশা স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক অধ্যাপক মোহাম্মদ হোসেন, জামায়াতের ইউনিয়ন সভাপতি মো. ইলিয়াস মুন্সি এবং ইউনিয়ন সেক্রেটারি মো. শিহাব উদ্দিন।

 

 

 

বক্তারা বলেন, কুরআন শিক্ষা সমাজকে নৈতিকতার আলোকে আলোকিত করে এবং আদর্শবান প্রজন্ম তৈরি করে। তারা শিক্ষার্থীদের চরিত্র নির্মাণ, মূল্যবোধ চর্চা এবং দায়িত্বশীলতার পথে এগিয়ে যেতে উৎসাহিত করেন।

 

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে কুরআন ও গিফট প্যাকেজ বিতরণ করা হয়। শৃঙ্খলাপূর্ণ ও হৃদয়গ্রাহী পরিবেশে সম্পন্ন হওয়া এ আয়োজন উপস্থিত সকলের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ