
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবি ও খরিপ-১ মৌসুমে, ২০২৫-২৬ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় মেহেন্দিগঞ্জে ৩ হাজার ২৭০জন কৃষকের মাঝে সরিষা, গম, শীতকালীন পেয়াজ ও চিনাবাদামের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা চন্দ্র শেখর বসু।
সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ কায়সার উদ্দিন। এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রান্তিক পর্যায়ের কৃষকদের সহায়তায় লক্ষ্যে সরকার নানা কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে প্রণোদনার আওতায় উপজেলায় ৭০০ সরিষা চাষী, ১০০ গম চাষী,
সয়াবিন ১০০০ চাষী, মুগডাল ১০০০, খেঁসারি ২০০, সূর্যমুখি ১০০, মুসরি ১১০ ও ফেলন ১০চাষীকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আগামীতেও উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
Leave a Reply