1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লকডাউনের প্রভাব নেই বরিশালে, মাঠে বিএনপি-জামায়াত - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
December 11, 2025, 9:50 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
ভোট ১২ ফেব্রুয়ারি ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ভোটার-প্রার্থী দুটিই হতে পারবেন তারেক রহমান, তবে… রাজশাহীতে গভীর নলকূপে পড়া শিশু সাজিদ বেঁচে নেই বরিশাল-০৪ হিজলা–মেহেন্দীগঞ্জে শাপলা কলি মার্কার লিফলেট বিতরণ হিজলা-মেহেন্দিগঞ্জ (বরিশাল-০৪) আসনে আগাম প্রতিযোগিতা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তেতুলিয়া নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় ৫ জন আটক মেহেন্দিগঞ্জে নৌ–পুলিশের অভিযান মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদী থেকে জেলের লাশ উদ্ধার উপস্থিতির প্রত্যয়ন ছাড়া বেতন পাবেন না প্রাথমিকের কোনো শিক্ষক-কর্মচারী পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক

লকডাউনের প্রভাব নেই বরিশালে, মাঠে বিএনপি-জামায়াত

  • প্রকাশের সময় : শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
  • 92 Time View

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির কোনো প্রভাব নেই বরিশালে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে স্বাভাবিকভাবে চলছে বাস-লঞ্চসহ সকল যানবাহন। শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, বীমাসহ অফিস-আদালতের কার্যক্রমও ছিল স্বাভাবিক।

 

কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে, সন্ত্রাস ঠেকাতে বুধবার রাত ও বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় মিছিল করেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এই লকডাউনের নামে সন্ত্রাস-নাশকতা ঠেকাতে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বরিশাল মহানগর পুলিশ। অন্যান্য দিনের মত আজও বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস।

 

একই দৃশ্য দেখা গেছে নদীবন্দরেও। এছাড়া নগরীর দোকানপাট, অফিস-আদালত স্বাভাবিক দিনের মতই খুলেছে। নগরীতে লোকসমাগমও ছিল স্বাভাবিক। সন্ত্রাস ঠেকাতে বুধবার রাত থেকে নগর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নগরীতে চালাচ্ছে চেকপোস্ট। সেখানে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করা হচ্ছে। এই লকডাউনকে কেন্দ্র করে বুধবার বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

লকডাউন ঠেকাতে মিছিল করেছে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা। বুধবার রাতভর নগরীর সবগুলো ওয়ার্ডে পাহাড়া এবং মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে অশ্বিনী কুমার হল চত্বরে অবস্থান নেয় জামায়াত। নগরীতে মিছিল সমাবেশও করে দলটির নেতাকর্মীরা।

 

বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নেতিবাচক যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ