1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভূমিকম্প: দেয়াল চাপায় নারায়ণগঞ্জে এক শিশু নিহত - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 10, 2026, 1:42 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

ভূমিকম্প: দেয়াল চাপায় নারায়ণগঞ্জে এক শিশু নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
  • 111 Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শক্তিশালী ভূমিকম্পে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে এক বছর বয়সি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।

 

 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের সময় এ দুর্ঘটনা ঘটে।

 

 

জানা গেছে, নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

 

ঘটনাটি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

স্থানীয়রা জানান, সকালে ভূমিকম্প শুরু হওয়ার সময় গোলাকান্দাইল ইসলামবাগ এলাকার কুলসুম বেগম তার এক বছর বয়সি মেয়ে ফাতেমাকে নিয়ে ভুলতা গাউছিয়া এলাকায় যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে পড়ে তাদের ওপর। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশু ফাতেমা। আহত হন তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম। আশপাশের লোকজন ছুটে এসে দেয়ালের নিচ থেকে তাদের উদ্ধার করেন। পরে আহত দুই নারীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

 

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ‘ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নেয়া হয়েছে।’

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ