1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আগৈলঝাড়ায় যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
January 21, 2026, 7:42 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশাল-৪ আসনে জামায়াতের গণসংযোগ: “একবার সুযোগ দিন, পরিবর্তন দেখে নিন” — অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিড হান্ট অভিযানে গ্রেফতার।  মেহেন্দিগঞ্জ -হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪! বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, ভোগান্তিতে গ্রাহকরা বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে ভোরে ভূমিকম্পে কাঁপল ভোলা হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ৮৭ হাজার প্রবাসী নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে বেলস পার্কে বিএম কলেজ ও ববি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পুলিশের সাথে ধস্তাধস্তি

আগৈলঝাড়ায় যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
  • 113 Time View

রাসেল কবির //  বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাজিহার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাংতা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত যুবকের নাম জহিরুল সরদার (২৪)। তিনি ওই গ্রামের সোহরাব সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জহিরুল সরদার।

 

খবর পেয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খানের নির্দেশে এসআই তারেক ও এসআই মনির ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

স্থানীয়রা জানান, জহিরুল সরদার ছিলেন একজন মেধাবী ছাত্র। তিনি বরিশালের বিএম কলেজে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ