
রাসেল কবির // বরিশালের কাজিরহাটে হাদীর ওপর গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কাজিরহাট বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কাজিরহাট বাজারের পূর্ব মাথা থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে পশ্চিম দিক হয়ে পুনরায় পূর্ব পাশে ব্রিজের ওপর গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন ২নং লতা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবীর শাহীন, সহ-সভাপতি কালাম শরীফ, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক তিনু, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান হাওলাদার, বিএনপি নেতা বাহাউদ্দিন হাওলাদার, মহিলা দলের নেত্রী মাসুদা বেগম, যুবদল নেতা মাহাবুব চৌকিদার, কাজী জসিম, ইমরান খান বশিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জনগণ আতঙ্কিত। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
Leave a Reply