1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে ৯৭ পিস ইয়াবাসহ মাদক সম্রাট নেছার গ্রেপ্তার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
January 21, 2026, 6:27 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশাল-৪ আসনে জামায়াতের গণসংযোগ: “একবার সুযোগ দিন, পরিবর্তন দেখে নিন” — অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিড হান্ট অভিযানে গ্রেফতার।  মেহেন্দিগঞ্জ -হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪! বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, ভোগান্তিতে গ্রাহকরা বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে ভোরে ভূমিকম্পে কাঁপল ভোলা হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ৮৭ হাজার প্রবাসী নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে বেলস পার্কে বিএম কলেজ ও ববি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পুলিশের সাথে ধস্তাধস্তি

কাজিরহাটে ৯৭ পিস ইয়াবাসহ মাদক সম্রাট নেছার গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
  • 286 Time View

রাসেল কবির//বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ নেছার ফকির (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে কাজিরহাট থানার লতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব কাদিরাবাদ গ্রামের আবু তাহেরের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নেছার ফকির ওই গ্রামের গয়েজ ফকিরের ছেলে।

 

থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবিউল হাসানের কাছে খবর আসে—নেছার ফকির ওই এলাকায় প্রকাশ্যে ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। খবর পেয়ে ওসির নির্দেশে এসআই মামুন ও এসআই নজরুল সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

 

পুলিশের উপস্থিতি টের পেয়ে নেছার ফকির পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জনসম্মুখে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর তাকে থানায় নিয়ে আসা হয়।

 

এ ঘটনায় নেছার ফকিরের বিরুদ্ধে কাজিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) তাকে বরিশাল বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

 

এলাকাবাসীর অভিযোগ, নেছার ফকির দীর্ঘদিন ধরে কাজিরহাট থানার বিভিন্ন ইউনিয়নে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

 

এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মো. নবিউল হাসান বলেন, “মাদক ব্যবসায়ীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ