নিজ এলাকায় দাদা-দাদির কবর জিয়ারত করলেন রাজিব আহসান
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫
94 Time View
নিজ এলাকায় দাদা-দাদির কবর জিয়ারত করলেন রাজিব আহসান
রিফাত হোসেন // মেহেন্দিগঞ্জ উপজেলার ৮ নং চর গোপালপুর ইউনিয়নে নিজ এলাকায় দাদা-দাদির কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান। পারিবারিক কবরস্থানে উপস্থিত হয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি তার দাদা-দাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন। কবর জিয়ারত শেষে রাজিব আহসান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। এলাকাবাসী তার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়নে তার সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
রিফাত হোসেন // মেহেন্দিগঞ্জ উপজেলার ৮ নং চর গোপালপুর ইউনিয়নে নিজ এলাকায় দাদা-দাদির কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।
পারিবারিক কবরস্থানে উপস্থিত হয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি তার দাদা-দাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন।
কবর জিয়ারত শেষে রাজিব আহসান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। এলাকাবাসী তার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়নে তার সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply